নবীন নিউজ, ডেস্ক ১০ জুলাই ২০২৪ ০৩:০৯ পি.এম
ধর্ষণ মামলায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল হোসেনকে (৩৫) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (১০ জুলাই) দুপুর ২টায় ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় হালুয়াঘাট থানা পুলিশ।
মামলায় উপজেলার পশ্চিম কালিয়ানীকান্দা গ্রামের বাসিন্দা মো. সুরুজ আলীর ছেলে ঈসমাইল হোসেনকে একমাত্র আসামি করা হয়।
এর আগে আজ সকালে স্থানীয় খন্দকপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভুক্তভোগী কিশোরী ঈসমাইল হোসেনের বাড়িতে গৃহকর্মীর কাজ করার সময় বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেন ঈসমাইল। সর্বশেষ গত ৬ জুলাই রাতে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ঈসমাইল ফের কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় বিয়ের কথা বললে ঈসমাইল হোসেন বিয়ে করবে না বলে হুমকি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা হালুয়াঘাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম জানান, থানায় অভিযোগ দায়ের হলে ঈসমাইল প্রথমে ঘটনাটি ধামাচাপা দিতে ওই কিশোরীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন। কিন্তু এ সংক্রান্ত কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। তাছাড়া ভুক্তভোগী অপ্রাপ্ত বয়স্ক। এরপর বাদীর অভিযোগ আমলে নিয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০২০) এর ৯ (১) ধারায় মামলাটি রুজু করা হয়।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা