শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

প্রশ্নফাঁস: সোহেলের গ্রামের মানুষ জানতেন ‘লটারি পেয়ে বড়লোক হয়েছেন

নবীন নিউজ ডেস্ক ১০ জুলাই ২০২৪ ১০:৩১ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ১৭ জনের একজন আবু সোলেমান সোহেল (৩৫)। তার গ্রামের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া গ্রামে। তিনি ওই এলাকার আব্দুল ওহাব বিএসসির ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সোহেলের গ্রেপ্তারের খবরে বিস্মিত এলাকাবাসী। তারা জানতেন, কোনো এক লটারি পেয়ে সোহেল বড়লোক হয়েছেন।

তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট সোহেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে স্নাতক শেষ করেছেন বলে পরিবারকে জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ছবি তার ফেসবুকে রয়েছে।

বানাশুয়া গ্রামের আতিক নামের এক বাসিন্দা বলেন, ‘সোহেল ভাই আমেরিকার কোনো এক লটারিতে কোটি টাকা পেয়েছেন। সেই টাকায় এখন তিনি বড় ব্যবসায়ী। সবাই তাকে কোটিপতি সোহেল নামে চিনত। ঢাকা থেকে সোহেল যখন বাড়িতে আসতেন, তখন একা চলাফেরা করতেন। কারও সঙ্গে তেমন মিশতেন না।’

নাম না প্রকাশের শর্তে স্থানীয় কয়েকজন বলেন, সোহেলের এক ভাইয়ের কুমিল্লা নগরীর ছাতিপট্টিতে সোনার দোকান আছে। আরেক ভাইয়ের সোনার দোকান বুড়িচং উপজেলা সদরে। দুই দোকানেই সোহেলের বড় বিনিয়োগ রয়েছে। গত রমজান ঈদের আগে সোহেল বাড়ির পাশে ৬০ শতক জমি দেড় কোটি টাকায় কেনেন।

এ বিষয়ে জানতে সোহেলের বড় ভাই খালেদ হোসেনকে কয়েকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি তিনি।

আমড়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন, সে (সোহেল) যে প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত, এটা শুনে অবাক হয়েছি। আমি জানতাম, সে ঢাকায় চাকরি না জানি কী ব্যবসা করে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা