নবীন নিউজ ডেস্ক ১০ জুলাই ২০২৪ ০৯:৩৪ এ.এম
সংগৃহীত ছবি
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চলের ৬ জেলার সরকারি বিভিন্ন দফতরের কাছে বিদ্যুৎ বিল বকেয়া ৯৫ কোটি ৫২ লাখ টাকা। বিদ্যুৎ বিভাগ ব্যক্তি মালিকানা ও বেসরকারি প্রতিষ্ঠানে বিল আদায়ে কঠোর হলেও, সরকারি দফতরগুলোর ব্যাপারে উদাসীন। এতে বকেয়া বিলের পরিমাণ পাহাড় সমান হচ্ছে। তবে পিডিবি বলছে, শিগগিরই কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত ২৭ জুন থেকে বিচ্ছিন্ন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাকনহাটি গ্রামের কাঠমিস্ত্রি আলাল মিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগ। বৈরী আবহাওয়ায় ঘরে কুপি জ্বালিয়ে গৃহস্থালির কাজ করছেন আলালের স্ত্রী রাবেয়া আক্তার।
রাবেয়া আক্তার জানান, বিদ্যুৎ সংযোগ না থাকায় সন্তানদের নিয়ে কষ্টে দিন কাটছে তার। বিল বকেয়া থাকায় দিনমজুর ওই পরিবারটির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হলেও, উল্টো চিত্র সরকারি দফতরগুলোর বেলায়।
জানা যায়, গত জুনের আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চলের আওতায় থাকা ৬ জেলায় সরকারি-আধা-সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিভাগের বকেয়া ছিল ১০৯ কোটি টাকা। এর মধ্যে জুন মাসে বকেয়ার ১৩ কোটি ৪৮ লাখ টাকা তুলতে পারলেও প্রতিষ্ঠানগুলোতে বকেয়া পড়ে আছে বাকি টাকা।
পিডিবি ময়মনসিংহ অঞ্চলের কার্যালয় থেকে পাওয়া তথ্য বলছে, বকেয়া সবচেয়ে বেশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে। এর মধ্যে শীর্ষে সিটি করপোরেশন।
সংশ্লিষ্টরা জানান, ময়মনসিংহ সিটি করপোরেশন ও বিভিন্ন পৌরসভায় বকেয়া ৪৬ কোটি ১৪ লাখ টাকা। ৮ কোটি ৯৭ লাখ টাকা বকেয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে, গণপূর্ত অধিদফতরের প্রতিষ্ঠানগুলোতে ১ কোটি ৩৮ লাখ, রেলওয়ের কাছে ৩ কোটি ১৩ লাখ, ময়মনসিংহ ও ঘাটাইল সেনানিবাসে বকেয়া প্রায় ৪ কোটি টাকা। এছাড়া কেন্দ্রীয় কারাগার, পাসপোর্ট অফিস, দুদক, পুলিশ ও সড়ক বিভাগের কাছেও বকেয়া রয়েছে কয়েক কোটি টাকা।
বিদ্যুৎ বিল বকেয়া থাকার বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, সিটি করপোরেশনের কোনো বকেয়া নেই। এই বকেয়াগুলো প্রাক্তন পৌরসভার। বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করে কিস্তিতে তা পরিশোধ করা হচ্ছে।
তবে শিগগিরই বকেয়ার ব্যাপারে কঠোর হওয়ার কথা জানিয়ে পিডিবি ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. এমদাদুল হক বলেন, ‘আমরা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। শিগগিরই আমরা কঠোর হবো। প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবো।’
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চল থেকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা ছাড়াও কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ ছয় জেলায় পিডিবির আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক প্রায় ১৩ লাখ।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা