সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ভারি বৃষ্টি, মুম্বাইতে ‘রেড অল্যার্ট’

নবীন নিউজ, ডেস্ক ০৯ জুলাই ২০২৪ ০৪:২৬ পি.এম

সংগৃহীত

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে অবিরাম বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, ব্যাপক জলাবদ্ধতার কারণে দেশটির বৃহত্তম নগরীর ট্রেন পরিষেবা বিঘ্নিত হচ্ছে, বহু ফ্লাইট বাতিল করা হয়েছে ও যানজটে নগরবাসী নাকাল হচ্ছে।

সোমবার দুপুর রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত ৬ ঘণ্টায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের পর মঙ্গলবারও নগরজুড়ে ও আশপাশে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ।

চারদিকে জলমগ্ন পরিস্থিতির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রাস্তায় রাস্তায় কোমড় সমান পানি জমে আছে, এর মাঝদিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন মেট্রোপলিটন নগরীটির বাসিন্দারা। বহু নিচু এলাকা পানিতে তলিয়ে আছে।

সোমবার সারাদিন ধরেই নগরীটিতে বৃষ্টি ঝড়েছে। এতে বাসিন্দাদের দুর্ভোগের মাত্রা আরও বেড়েছে। নগরীর স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বহু স্থানে রেলপথ ডুবে যাওয়ায় পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় রেলওয়ে পরিষেবা। নিচু এলাকাগুলোতে উচ্চ ক্ষমতার পাম্প বসিয়ে পানি সরানোর চেষ্টা করেও কূলকিনারা করতে পারছে না রেলওয়ে কর্তৃপক্ষ। বহু স্থানে লোকাল ট্রেনগুলো ঘন্টার পর ঘণ্টা লাইনের ওপরই দাঁড়িয়ে আছে, এতে হাজার হাজার রেলযাত্রী বিপাকে পড়েছে।

বাইরে থেকে মুম্বাইয়ের উদ্দেশে ছেড়ে আসা বহু ট্রেন পথে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে।

প্রবল বৃষ্টির পর নিম্ন দৃশ্যমানতার কারণে মুম্বাই বিমানবন্দরে ফ্লাইট পরিষেবা মারাত্মক বিঘ্নিত হচ্ছে। বৃষ্টির কারণে রানওয়ে বন্ধ রাখায় প্রায় ৫০টি ফ্লাইট বাতিল হয়েছে।

মুম্বাইয়ের পাশাপাশি থানে, নাভি মুম্বাই, পানভেল, পুনেতে এবং রত্নাগিরি ও সিন্ধুদুর্গের গ্রামীণ এলাকাগুলোতেও স্কুল-কলেজ সোমবারের পর মঙ্গলবারও বন্ধ রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতের আবহাওয়া দপ্তর মঙ্গলবার দিনভর ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়ে মুম্বাই, রত্নাগিরি, রাইগাদ, সাতারা, পুনে ও সিন্ধুদুর্গ জেলায় রেড অ্যালার্ট এবং থানে ও পালঘরে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

মঙ্গলবার সকাল ৮টার আগ পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মুম্বাই শহরে গড়ে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শহরটিতে ৪০ গাছ ও গাছের ডাল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে, এতে অনেকগুলো গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কারও মৃত্যু হয়নি। এর পাশাপাশি ১০টি দেয়াল ধসের ঘটনার খবর পাওয়া গেলেও এতে কেউ হতাহত হয়েছে বলে খবর হয়নি।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ