নবীন নিউজ, ডেস্ক ০৯ জুলাই ২০২৪ ০১:২১ পি.এম
হতাশাগ্রস্ত হয়ে জীবন যুদ্ধ থেকে পালাতে অনেকেই বেছে নেয় সহজ সমাধানের পথ আত্মহত্যাকে। আর এবার সেই আত্মহত্যার জন্য তৈরী এক জোড়া সোনা ও রুপার কারুকাজ করা পিস্তল উচ্চমূল্যে নিলামে বিক্রি হয়ে গেছে। এতে খোদাই করা আছে নেপোলিয়ন বোনাপার্টের ছবি। তবে কী নেপোলিয়ন আত্মহত্যার চেষ্টা করেছিলেন ? কিন্তু কেন?
সম্প্রতি সোনা ও রুপার কারুকাজ এই পিস্তল নিলামে উচ্চমূল্যে বিক্রি হওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় এসেছে নেপোলিয়নের আত্মহত্যা প্রচেষ্টার গল্প। কারণ এই পিস্তল ব্যবহার করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। তবে ব্যর্থ হয়েছিল সেই প্রচেষ্টা। শেষে নির্বসনে যেতে হয়েছিল তাকে।
ঘটনাটি ঘটেছিল ১৮১৪ সালের এক রাতে। জানা যায়, নেপোলিয়নের বাহিনী তখন বিদেশি শক্তির সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছে। পরাজিত হয়ে রাজক্ষমতা ছাড়তে হবে বলে নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন তিনি। এমন কিছু ঘটতে পারে বলে আগেই বুঝতে পেরেছিলেন নেপোলিয়নের এক পরিচারক। তিনিই পিস্তল থেকে বারুদ সরিয়ে রেখেছিলেন। বেঁচে গিয়েছিলেন নেপোলিয়ন। কিন্তু নির্বাসনে যেতে হয়েছিল তাকে।
নেপোলিয়নের ব্যবহৃত সেই পিস্তল প্যারিসের নিলামকারী প্রতিষ্ঠান ওসেনা বিক্রি করেছে। সম্প্রতি পিস্তল দুটি নিলামে ১ কোটি ৮০ লাখ ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশের মুদ্রায় যা ২১১ কোটি টাকার বেশি। পিস্তলগুলো যিনি কিনেছেন তার নাম গোপন রাখা হয়েছে। জানা যায়, পিস্তল দুটি তৈরি করেছিলেন প্যারিসের বন্দুক নির্মাতা লুইস-মারিন গোসে।
পিস্তল দুটির সঙ্গে আরও বিক্রি করা হয়েছে বাক্স, বারুদ রাখার পাত্র ও পিস্তলে বারুদ ভরার দণ্ড। সব মিলিয়ে ধারনার থেকে বেশি দামে বিক্রি করা হযেছে এগুলো। প্রথমে এগুলোর দাম ১ কোটি ৬২ লাখ ডলার ধরা হয়েছিলো। নিলামে দরাদরিতে তা বেড়ে ১ লাখ ৮০ হাজার ডলারে পৌঁছায়।
ফ্রান্সের নিয়ম অনুযায়ী এগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গণ্য। তাই সরকার চাইলেই আগামী ৩০ মাসের মধ্যে নতুন মালিকের কাছ থেকেএগুলো কিনে নেওয়ার প্রস্তাব দিতে পারবে। তবে মালিক পিস্তলগুলো বিক্রি করতে না চাইলে সরকার জোরাজুরি করতে পারবে না।
উল্লেখ্য, আত্মহত্যার চেষ্টা করার পরে ১৮১৪ সালে নেপোলিয়নকে ভূমধ্যসাগরের এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছিল। এর এক বছর পরে ১৮১৫ সালের আবার ক্ষমতায় ফিরেছিলেন তিনি। তবে কিছুদিনের মধ্যেই ‘ওয়াটারলুর যুদ্ধ’ শুরু হয়। এবং তিনি পরাজিত হন। এরপরে আবারও নেপোলিয়নকে নির্বাসনে পাঠানো হয় সেন্ট হেলেনা দ্বীপে। ওই দ্বীপেই নির্বাসনে থাকা অবস্থায় ১৮২১ সালে মৃত্যু হয় নেপোলিয়নের।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ