হিজাব না পরায় মুন্সীগঞ্জের সিরাজদীখানের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের ৯ ছাত্রীর চুল কেটে দিয়েছেন রুমিয়া সরকার নামের এক শিক্ষিকা। এ ঘটনায় সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে তাকে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদের নির্দেশে স্কুল ম্যানেজিং কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেছে। একইসঙ্গে এ ঘটনায় তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভুইয়াকে প্রাধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে শিক্ষিকা রুনিয়া সরকারের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলে ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেন। এরপর কল করলে তিনি আর রিসিভ করেননি।
ইউএনও সাব্বির আহম্মেদ বলেন, ‘আমি ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে আজকে বৃহস্পতিবার স্কুল পরিদর্শনে যাই। আমার সঙ্গে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে যাই। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে শিক্ষিকা রুনিয়া সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই শিক্ষিকা এক বছর আগে এনটিআরসিএ থেকে এখানে নিয়োগ পেয়েছেন। তদন্ত প্রতিবেদন আমরা এনটিআরসিএয়ের কাছে পাঠাব। চুল কাটার ঘটনা নিয়ে আমি শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গেও কথা বলেছি। যাতে শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কিত না হয়।’
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন