নবীন নিউজ, ডেস্ক ০৭ জুন ২০২৪ ০৩:৩৭ পি.এম
গানের অনুষ্ঠান কিংবা বিয়ের আয়োজন । যেকোন জায়গায় হাজির হন হিজাব পড়ে। কেউ কেউ এটা ভালোভাবে নিলেও কেউ কেউ দেখেন বাঁকা চোখে। কটু কথায় গানের মঞ্চ ও ছেড়েছেন তিনি।
বাংলা চলচ্চিত্রের কন্ঠ শিল্পী ‘তানজিন রুমা’। দীর্ঘ পথ চলাতে পরিচিত হয়েছেন দেশ -বিদেশে । ঢাকার মালিবাগে বেড়ে উঠা ‘তানজিন রুমা’ ছোট থেকেই গানের প্রতি ভালোবাসা নিয়ে শিখতে শুরু করেন। তারপর আস্তে আস্তে গানের প্রতি ভালোবাসা নিয়েই বেড়ে উঠেন এই শিল্পী।
তানজিন রুমা বলেন,‘হয়তো যিনি ডিরেক্টর ছিলেন এটা ওনার জ্ঞানের সল্পতা,ওনি ওভাবেই সল্প ভোসনে দেখতে অভ্যস্ত,দেখা গেছে আমরা দু’জনই কন্ঠশিল্পী একজন হয়তোবা স্লীবলেস পড়েছে আর আমি ফুল কাভারে হিজাব পড়া ,ওনার হয়তো ভালো লাগেনি,ওনি আমাকে বললেন হিজাব খুলে গাইতে , আমি বলেছি গান করবো না, চলে এসেছি’।
তিনি আরো বলেন, ‘ হিজাবটা এমন হয়ে গেছে হয়তোবা আমরা দুজন একসাথে বসে আছি বাইরে থেকে একজন এসে আমাকে বলছে ভাবি ভালো আছেন? যেন আমি সবার গণভাবী। এরপর একটু মুচকি হাসলেন এবং বললেন এটা কোথায় লেখা আছে,ঘরের বউ শুধু হিজাব পড়বে তার বাইরে কেউ হিজাব পড়বে না। আমার ভালো লাগে এখন টিভিতে অনেককেই দেখি হিজাব পড়ে গান গাইছে। এটা আমি শুরু করেছি,অনেকেই সেটা অনুসরন করছে’।
২০০১ সালে ‘বন্ধু তুমি কোথায়’ নামে আ্যলবামের ‘মাটির একটা খাঁচা তোমার’ গানের মাধ্যমে সঙ্গীত ভুবনে আলোড়ন সৃষ্টি করেন তিনি। তখন থেকেই তিনি হয়ে উঠেন জনপ্রিয়। সঙ্গীত জীবনে পুরস্কারও পেয়েছেন অনেক বার।
তার অসংখ্য মন পাগল করা গানের ভক্ত শ্রোতাও রযেছেন দেশ ও দেশের বাইরে। দীর্ঘ পথচলায় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে গানের মাধ্যমে বাংলা সাংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছে সর্বত্র।
এক সাক্ষাৎকারে তানজিন রুমা জানান, তিনি যখন চতুর্থ শ্রেণিতে পড়তেন, তখন তাঁর মা-বাবা আলতাফ মাহমুদ সংগীত বিদ্যা নিকেতনে ভর্তি করে দিয়েছিলেন। সেখানে তিনি সাত বছর গান শেখেন। তারপর আস্তে আস্তে অনেক জায়গায় শিখেছেন। তিনি মনে করেন এখনো তিনি গান শিখে যাচ্ছেন।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’