মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৪১ জন

নবীন নিউজ, ডেস্ক ০৯ জুলাই ২০২৪ ১০:২৬ এ.এম

সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতালে সোমবার প্রকাশ্যে দিবালোকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ছাড়া দেশটির অন্যান্য শহরেও বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪১ জন বেসামরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া সচরাচর দিনের বেলায় ইউক্রেনে বিমান হামলা চালায় না। তবে সোমবারের (৮ এপ্রিল) বিরল হামলার পর বাবা-মায়েরা শিশুদের ধরে হাসপাতালের বাইরে রাস্তায় হাঁটছিলেন। তারা হতবাক ও কান্না করছিলেন। হামলায় কিয়েভের প্রধান শিশু হাসপাতাল মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। এদিন কিয়েভের শত শত বাসিন্দাকে ধ্বংসাবশেষ পরিষ্কার করতে সহায়তা করতে দেখা গেছে।

৩৩ বছর বয়সী স্বিতলানা ক্রাভচেঙ্কো রয়টার্সকে বলেন, ‘এটি ভয়ংকর ছিল। আমি শ্বাস নিতে পারছিলাম না, আমি (আমার শিশুকে) ঢেকে রাখার চেষ্টা করছিলাম। আমি তাকে এই কাপড় দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছিলাম, যাতে সে শ্বাস নিতে পারে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিন শিশুসহ নিহতের সংখ্যা ৩৭ জন। আর আহত হয়েছেন ১৭০ জনের বেশি মানুষ। তবে বিভিন্ন অঞ্চলে হামলার স্থান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত ৪১ জন নিহত হয়েছেন।

ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘কিয়েভের একটি শিশু হাসপাতাল, মাতৃসদন কেন্দ্র, শিশু নার্সারি ও একটি ব্যবসায়িক কেন্দ্রসহ ১০০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ সন্ত্রাসীদের অবশ্যই এর জবাব দিতে হবে। উদ্বিগ্ন হলেই সন্ত্রাস বন্ধ হয়ে যাবে না। সমবেদনা কোনো অস্ত্র না।’

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার হামলায় কেন্দ্রীয় শহর ক্রিভি রিগ ও দিনিপ্রো এবং দুটি পূর্বাঞ্চলীয় শহরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভয়াবহ এই হামলায় ঘটনায় মঙ্গলবার (৯ জুলাই) শোক দিবস ঘোষণা করেছে ইউক্রেন। একই সঙ্গে দেশটি তাদের পশ্চিমা মিত্রদের কাছ থেকে জরুরিভাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আপগ্রেড চেয়েছে।

বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৩৮টি আগত ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩০টিকে ভূপাতিত করেছে বলে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে।

রয়টার্সের যাচাই করা একটি অনলাইন ভিডিওতে আকাশ থেকে ক্ষেপণাস্ত্র শিশুদের হাসপাতালের দিকে পতিত হওয়ার পর বড় বিস্ফোরণ দেখা যায়। ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস ক্ষেপণাস্ত্রটিকে কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করেছে।

কিয়েভের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীতে তিন শিশুসহ ২৭ জন মারা গেছে। প্রথম হামলার দুই ঘণ্টা পরে আরেকটি হামলায় ৮২ জন আহত হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, আড়াই বছর ধরে চলমান যুদ্ধে এটি সবচেয়ে হামলা ছিল। এতে ৭টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, কিয়েভের শিশু হাসপাতালে ভয়াবহ হামলায় পাঁচটি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসাধীন শিশুদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। 

আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ১১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৬৮ জন আহত হয়েছে। সেই সঙ্গে পূর্বাঞ্চলীয় শহর পোকরভস্কে ক্ষেপণাস্ত্র একটি শিল্প স্থাপনায় আঘাত হানলে তিনজন নিহত হয় বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন। 

প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন এ হামলার প্রতিশোধ নেবে। তিনি কিয়েভের পশ্চিমা মিত্রদের প্রতি আক্রমণের দৃঢ় প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানিয়েছেন। পোল্যান্ড সফররত জেলেনস্কি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্কের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এই লোকদের বিরুদ্ধে প্রতিশোধ নেব, আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে রাশিয়াকে শক্তিশালী জবাব দেব। আমাদের অংশীদারদের কাছে প্রশ্ন হলো : তারা কি প্রতিক্রিয়া জানাতে পারে?’

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে ওয়াশিংটনে ন্যাটো দেশগুলোর নেতাদের তিন দিনের শীর্ষ সম্মেলন শুরু হওয়ার একদিন আগে এই হামলার ঘটনা ঘটলো।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে মস্কোর মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা, যার মধ্যে কিয়েভের শিশুদের হাসপাতালও রয়েছে,  ‘রাশিয়ার বর্বরতার একটি ভয়ঙ্কর অনুস্মারক’।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাইডেন আরও বলেছেন, ওয়াশিংটন এবং তার ন্যাটো মিত্ররা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য নতুন ব্যবস্থা ঘোষণা করবে।

কূটনীতিকরা জানিয়েছেন, কিয়েভে মস্কোর এই ভয়াবহ হামলার ঘটনায় যুক্তরাজ্যে, ফ্রান্স, ইকুয়েডর, স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্রের অনুরোধে আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসবে।

ব্রিটেন, ফ্রান্স, ইকুয়েডর, স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্রের অনুরোধে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হবে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, নিহতদের মধ্যে ইউক্রেনের অনেক শিশু রয়েছে।

অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প ও বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। মস্কো বারবার বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে থাকে। যদিও ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরুর পর থেকে তাদের হামলায় হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ