নবীন নিউজ ডেস্ক ০৯ জুলাই ২০২৪ ০৯:২৪ এ.এম
সংগৃহীত ছবি
এক মাসের বেশি সময় ধরে সিলেটে পরপর তিন দফা বন্যায় অন্তত দেড় হাজার কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। তবে পুরোপুরি পানি না কমলে সঠিক নির্ণয় করা যাবে না বলে জানা যায়।
সিলেট অফিস জানায়, বন্যাকবলিত উপজেলাগুলোতে ক্ষয়ক্ষতির হিসাব চাওয়া হয়েছে। তবে এবার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি, মৎস্য, বিভিন্ন রাস্তাঘাট ও অবকাঠামোর।
কৃষি কর্মকর্তারা জানান, চাষাবাদযোগ্য জমি পানির নিচে থাকায় অনেকেই আমনের বীজতলা করতে পারছেন না। এবার বেশি ক্ষতি হয়েছে আউশ ফসলের।
সিলেট বিভাগীয় কৃষি বিভাগ জানায়, প্রাথমিকভাবে কৃষির ক্ষতি হয়েছে ৪১৮ কোটি টাকার। বিভাগে ১ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৎস্যের ক্ষতি ১০ কোটি ৬৬৭ কোটি টাকা। ২৩ হাজার ৮১৩টি মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়।
সিলেট সড়ক জোনের সহকারী প্রকৌশলী খন্দকার আনিসুল হক সোমবার (৮ জুলাই) জানান, সিলেট বিভাগে মোট ১৬৩ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। ক্ষতির অঙ্ক ৬৮৩ কোটি ৩৯ লাখ টাকা।
সিলেট এলজিইডির নির্বাহী প্রকৌশলী এনামুল কবির জানান, দ্বিতীয় দফা বন্যায় সিলেট জেলায় ১৬০ কিলোমিটার রাস্তা ডুবে ক্ষতি হয় ১২০ কোটি টাকার। কিন্তু তৃতীয় দফা বন্যার পানিতে আরো সড়ক ডুবেছে। তাতে মনে হয় ক্ষতির পরিমাণ অন্তত ২০০ কোটি টাকা হবে।
পানি কমলে এই হিসাব আরো বাড়তে পারে। সুনামগঞ্জে এলজিডির আওতাধীন ১৪০ কিলোমিটার সড়কের ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডেও প্রতিরক্ষা বাঁধ ভেঙে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ অবকাঠামোর ক্ষতির হিসাব নিরূপণ হচ্ছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা