সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রাস্তার কারণে বিয়ে হয় না যে এলাকার মেয়েদের...

নবীন নিউজ, ডেস্ক ০৭ জুলাই ২০২৪ ১০:২৩ এ.এম

সংগৃহীত

আর্থিক সমস্যা বা শারীরিক বিভিন্ন ত্রুটির জন্য অনেকের বিয়ে না হওয়ার কথা হয়তো শুনেছেন, কিন্তু কখনও কী শুনেছেন রাস্তার জন্য বিয়ে হচ্ছে না মেয়েদের?

সড়কটিতে বৃষ্টির পানি জমে বেহাল অবস্থা । কাদাযুক্ত ছোট বড় গর্তে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক দিয়েই অতিকষ্টে যাতায়াত করছে কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ও দক্ষিণ শিলমুড়ী ইউনিয়নের ছয় গ্রামের মানুষ। বেহাল যাতায়াত ব্যবস্থার কারণে এই এলাকার মানুষদের সঙ্গে আত্মীয়তা করতে চান না অন্য এলাকার বাসিন্দারা।

সড়কটি উপজেলার গালিমপুর ও দক্ষিণ শিলমুড়ী ইউনিয়নের মধ্যবর্তী হওয়ার কারণে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত গ্রামবাসী। সড়কের সিংহভাগ অংশ দক্ষিণ শীলমুড়ি ইউনিয়নের সীমানায় আর বাকি কিছু অংশ গালিমপুর ইউনিয়নের সীমানায়। মূলত এক রাস্তার দুই অভিভাবক থাকায় রাস্তাটি মেরামত হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

জানা গেছে, সড়কটি উপজেলার গালিমপুর ইউনিয়নের ঘোষ্পা গ্রাম থেকে দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের শিয়ালোড়া, জোয়াগ হয়ে পাশের উত্তর শিলমুড়ি ইউনিয়ন ও একই ইউনিয়নের আলোকদিয়া গ্রাম, গোবিন্দপুর ও সুলতানপুরে মিলেছে।

প্রায় ৪ কিলোমিটার সড়কের পুরোটার বেহাল দশা। বিশেষ করে বর্ষার মৌসুমে এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত ব্যবস্থা খুবই কষ্টদায়ক।

এই সড়কের পাশেই ঘোষ্পা প্রাথমিক বিদ্যালয় ও শিয়ালোড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রায় ৪০০-৫০০ ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। একটু বৃষ্টিতেই ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম নষ্ট হয়ে যায় এই সড়ক দিয়ে চলাচল করলে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের মানুষজনের যাতায়াত এই ঝুঁকিপূর্ণ সড়কটি দিয়ে।

স্থানীয় বাসিন্দা মালেক বলেন, আমাদের গ্রামের মেয়েদের বিয়ে হয় না এই রাস্তার কারণে। অনেক বিয়ের প্রস্তাব ফিরে যায় শুধু এই রাস্তার জন্য। আমার এই বয়সে আমি একবার দেখছি মাটি ফেলতে এই রাস্তায়। এমপি ও আমাদের চেয়ারম্যানের কাছে আবেদন বৃষ্টির দিনে এই রাস্তাটি একবার দেখে যাবেন।

রাহেলা বেগম নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমি এখন ডাক্তার দেখিয়ে আসলাম। এই রাস্তা দিয়ে একজন রোগী কীভাবে বাড়ি যাবে আপনারাই বলেন? আমাদের চলাচলে বহু কষ্ট এই রাস্তাটি দিয়ে।

হোসেন নামের স্থানীয় দোকানদার বলেন, আমার এই সার দোকানে একটু বৃষ্টি হলেই বাইরের কোনো লোক আসতে পারে না। এই রাস্তাটি গালিমপুর ইউনিয়ন এবং দক্ষিণ শীলমুড়ি ইউনিয়নের সংযোগস্থল। দুই ইউনিয়নের মধ্যবর্তী হওয়ার কারণেই এই রাস্তাটির কাজ হচ্ছে না।

দিদার নামের একজন পথচারী বলেন, আমি এই এলাকার জামাই। বৃষ্টির দিনে শ্বশুরবাড়িতে আসলে হাতে জুতা আর প্যান্ট উঠাতে হয় হাঁটু সমান। আমার বিয়ের পর ধরেই দেখি এই রাস্তার অবস্থা এমন।

এই বিষয়ে গালিমপুর ইউপি চেয়ারম্যান বলেন, আমি চেয়ারম্যান পদে আছি দুই তিন মাস। আমি নিজে রাস্তাটা দেখতে যাব। আসলে আমি নিজেও জানি না ওই রাস্তার কতটুকু আমার ইউনিয়নে পড়েছে। তবে যতটুকু শুনেছি এ রাস্তাটি উভয় চেয়ারম্যান সমন্বয় করে সংস্কার করে। এই রাস্তার বেশিরভাগ অংশ পড়েছে দক্ষিণ শীলমুড়ির সীমানায়। যখন রাস্তা সংস্কারের সময় আসবে তখন পুরোটাই আমি করে দেব।

দক্ষিণ শীলমুড়ির ইউপি চেয়ারম্যান বলেন, ওই জায়গাটা ইউনিয়নের একবারে ভেতরে পড়েছে। বড় প্রকল্প এখানে আনা যায় না। তিন বছর চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। শীলমুড়ি থেকে যে রাস্তাটা জয়াগ গ্রামের ভেতর দিয়ে ঢুকছে, সেটা গত ২৩-২৪ অর্থবছরে এক কিলোমিটার পাকা করার বরাদ্দ আসে। ঠিকাদার আধা কিলোমিটার করেই এখান থেকে চলে যায় বড় গাড়ি ঢুকানো যায় না দেখে। এখন যেখানে যেখানে কাজ করা লাগবে গ্রামবাসীকে বলেন আমার কাছে স্থান আর জায়গার নাম লিখে অভিযোগ করতে। সলিংয়ের বরাদ্দ আসলে তখন আমি করে দেব।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা