নবীন নিউজ, ডেস্ক ০৬ জুলাই ২০২৪ ০১:০৩ পি.এম
কুকুর বা সাপের কামড়ে মানুষের মৃত্যুর কথা সবাই হয়তো শুনেছেন, কিন্তূ কখনো কী শুনেছেন মানুষের কামড়ে সাপের মৃত্যু হয়েছে? শুনে আবাক হলেও এটিই সত্যি!
রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেলেন এক রেলওয়ে কর্মী। এসময় হঠাৎ এক সাপ তাকে কামড়ে দেয়। কী করবেন তা বুঝতে না পেরে আক্রমণকারী সাপকেই পাল্টা দু’বার কামড়ে দেন ওই ব্যক্তি।
জীবন-মৃত্যুর এই লড়াইয়ে ওই রেলওয়ে কর্মী বেঁচে গেলেও মৃত্যু হয়েছে সাপটির। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। শুক্রবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী ওই ব্যক্তির নাম সন্তোষ লোহার। ৩৫ বছর বয়সী সন্তোষ বিহারের নওয়াদার রাজৌলির একজন রেল কর্মচারী এবং তিনি রাজৌলির ঘন জঙ্গলে রেললাইন স্থাপনকারী একটি দলের অংশ
সংবাদমাধ্যম বলছে, গত মঙ্গলবার রাতে খাবার খাওয়ার পর ঘুমানোর সময় তাকে একটি সাপ কামড়ে দেয়। এতো রাতে জঙ্গলের মধ্যে সাপের কামড় খেয়ে কি করবেন বুঝতে না পেরে দিগ্বিদিক শূন্য হয়ে সাপটিকেই ধরে দুবার কামড়ে দেন সন্তোষ।
তার মাথায় তখন একটি জিনিসই ঘুরছিল, আর সেটি হচ্ছে- তার এলাকায় স্থানীয় লোকেরা বিশ্বাস করেন- কামড় দেওয়া সাপকে পাল্টা কামড়ে দিলে বিষের ক্ষতিকর প্রভাবকে উল্টে দেওয়া সম্ভব। অলৌকিকভাবে, লোহার এই অগ্নিপরীক্ষায় বেঁচে যান।
পরে সহকর্মীরা তাকে দ্রুত রাজৌলি মহকুমা হাসপাতালে নিয়ে যান এবং সেখানে ডা. সতীশ চন্দ্র সিনহা তাকে দ্রুত চিকিৎসা সেবা দেন। হাসপাতালে নেওয়ার পর দ্রুতই চিকিৎসায় সাড়া দেন সন্তোষ। শারীরিক অবস্থা স্থিতিশীল বুঝে পরের দিন সকালেই চিকিৎসকেরা ছেড়ে দেন ওই রেলওয়ে কর্মীকে।
ডা. সিনহাও নিশ্চিত করেছেন, লোহার চিকিৎসায় ভালোভাবে সাড়া দিয়েছেন এবং পরের দিন সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অবশ্য সাপের কামড় খেয়ে সন্তোষ প্রাণে বাঁচলেও, বাঁচেনি সাপটি। মানুষের কামড় খেয়ে মৃত্যু হয়েছে তার।
এই ঘটনাটি সাপের কামড়কে কেন্দ্র করে ওই অঞ্চলে প্রচলিত লোককাহিনীর ওপরেই জোর দেয়। সেখানে স্থানীয়দের মধ্যে বিশ্বাস, কামড় দেওয়া সাপকে উল্টো কামড়ানোর ফলে বিষের মারাত্মক প্রভাব সাপের মধ্যেই ফেরত যায়।
রেলওয়ে কর্মী সন্তোষ লোহারের ক্ষেত্রেও হয়তো তেমনই কিছু ঘটেছে বলে মনে করছেন কেউ কেউ।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ