পাকিস্তানের সরকার গঠনে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট কে হবেন তা ভাগাভাগি হয়ে গেছে। প্রধানমন্ত্রী পদে ছোট ভাই শাহবাজ শরিফকে মনোনয়ন দিয়েছেন নওয়াজ শরিফ। তাকে এ পদে মনোনয়নের কারণ জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানী ইসলামাবাদে পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) সংসদীয় দলের বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নওয়াজ শরিফ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদের জন্য শাহবাজই সেরা পছন্দ।
গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও এখনো সরকার গঠন সম্ভব হয়নি। ভোটগ্রহণের পর দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিয়েছে।
এ কঠিন সময়ে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শাহবাজের দূরদর্শিতার স্বীকৃতি দেন নওয়াজ। তিনি বলেন, পাকিস্তানকে খেলাপি হওয়ার হাত থেকে বাঁচাতে যে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন তার প্রশংসা করা উচিত।
তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ আসতে পারে। সম্ভাব্য প্রতিকূলতার মুখে তিনি দলে সদস্যদের অবিচল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পাকিস্তানে ২০২২ সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা ভোটের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর শাহবাজের নেতৃত্বে বিরোধীরা দেশটির সরকার গঠন করে। ১৬ মাস তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী, ভোটগ্রহণের ২১ দিনের মধ্যে সরকার গঠন করতে হবে। অর্থাৎ সেই হিসেবে আজ ২৯ ফেব্রুয়ারি ডেডলাইন রয়েছে। এর মধ্যে শপথ এবং অধিবেশন না বসলে নতুন জটিলতা দেখা দেবে।
এর আগে, গত সপ্তাহে দেশটির সংসদবিষয়ক বিভাগ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের পরামর্শ দিয়ে প্রেসিডেন্টের কাছে সারসংক্ষেপ পাঠায়। এর জবাবে প্রেসিডেন্ট আরিফ আলভি বলেন, সংসদের নিম্নকক্ষ সম্পূর্ণ না হওয়ায় তিনি অধিবেশন আহ্বান করতে পারেন না।
তবে, জাতীয় পরিষদের স্পিকার ২৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় জাতীয় পরিষদের অধিবেশন ডাকায় নতুন সরকার গঠন বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যমগুলো।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ