নবীন নিউজ ডেস্ক ০৮ ডিসেম্বার ২০২৪ ০৫:০৮ পি.এম
ছবি- সংগৃহীত।
পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও সমান জনপ্রিয়। এ দেশের অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। গত জুলাই মাসে ঋতুপর্ণাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন নির্মাতা রাশিদ পলাশ। সিনেমাটির নাম ‘তরী’।
এর প্রথম লটের কাজও হয়েছে। দ্বিতীয় লটের আগেই থমকে যায় তরী। কারণ সিনেমাতে থাকছেন না ঋতুপর্ণা। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কলকাতার আরেক জনপ্রিয় তারকা শ্রীলেখা মিত্র।
রবিবার (৮ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি বললেন, ‘শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতে সম্প্রতি কলকাতায় গিয়েছিলাম। গতকাল (৭ ডিসেম্বর) ফিরেছি। শ্রীলেখাকে পেয়ে আমরা আনন্দিত।’
নির্মাতা জানান, চিত্রনাট্যে ঋতুপর্ণার চরিত্রের যে পরিধি ছিল সেটি আরো বাড়ছে শ্রীলেখাকে ভেবে। আর শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এ বদল করেছেন তিনি।
ধারণা করা হচ্ছে, ‘তরী’ থেকে ঋতুপর্ণার বাদ পড়ার মূল কারণে রয়েছেন নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস। ফেরদৌস আহমেদের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব ঋতুপর্ণার। দুজনে একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন।
নির্মাতা চাননি, ফেরদৌসের সূত্র ধরে সিনেমাটির শুটিং ও মুক্তিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হোক। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সিনেমার প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী মাসেই সিলেটে দ্বিতীয় ধাপের শুটিংয়ে যুক্ত হবেন শ্রীলেখা।
শুটিং-ডাবিং শেষ করে ২০২৫ সালেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। শ্রীলেখার সঙ্গে এতে থাকছেন বেশ কয়েকজন বাংলাদেশি অভিনয়শিল্পী। অভিনয় করবেন ডিপজল, জিনাত শানু স্বাগতা, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, শম্পা রেজা প্রমুখ।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’