নবীন নিউজ, ডেস্ক ৩০ জুন ২০২৪ ০৯:৪০ এ.এম
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে নিয়ে নতুন ওয়েব সিরিজ নির্মাণ করছেন সৌমিক সেন, যিনি আলোচিত ‘জুবিলি’ সিরিজের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজ। সব ঠিক থাকলে এই সিরিজে আরিফিন শুভ রিপরীতে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে।
কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এমন দাবি করেছে। প্রতিবেদনটি নিয়ে সৌমিকের ভাষ্য, বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। প্রায় একই রকম ভাষ্য সৌরসেনী মৈত্রও।
প্রতিবেদনে বলা হয়েছে, কাহিনিকার-চিত্রনাট্যকার-পরিচালকের পাশাপাশি গীতিকারও সৌমিক। জানা গেছে নতুন এই সিরিজের চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়ে গিয়েছে। দুই অভিনেতার সঙ্গে প্রাথমিক কথা বলাও নাকি সারা। সব ঠিক থাকলে শীঘ্রই শুটিং শুরু হবে। সিরিজটির প্রযোজনার দায়িত্বে থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়।
আনন্দবাজারের এই প্রতিবেদনের বিষয়ে আরিফিন শুভর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
অ্যামাজন প্রাইমে ২০২৩ সালে দারুণ সাড়া ফেলে সৌমিক সেনের ‘জুবিলি’ সিরিজ। যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরি, রাম কাপুর, অপারশক্তি খুরানা কাজ করেছিলেন। ওয়েব মহলে সিরিজ়টি সাড়া ফেলতেই সৌমিকের পরের কাজ নিয়ে স্বাভাবিক ভাবেই দর্শক কৌতূহলী।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’