নবীন নিউজ, ডেস্ক ২৯ জুন ২০২৪ ০৭:০৩ পি.এম
দুবাইয়ের কথা চিন্তা করলে সবার আগে যে ছবি চোখের সামনে ভেসে ওঠে সেটি হলো বুর্জ খলিফা। অনন্য ডিজাইন এবং উচ্চতার কারণে যে কারও মন কেড়ে নিতে সক্ষম বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবন।
তাই যারা একবার দেখেছে, চোখে ফেরাতে পারেনি। মরুর বুকে এমন একটি সুউচ্চ ভবন নির্মাণ এবং সব প্রতিকূলতার মধ্যেও ঠায় দাঁড়িয়ে থাকা বুর্জ খলিজা, মানুষের দক্ষতা ও ইঞ্জিনিয়ারিংয়ের অনন্য নজির।
মানব ইতিহাসে এর চেয়ে উঁচু আর কোনো ভবন এখনও নির্মিত হয়নি। অথচ মাত্র তিন সপ্তাহের ডিজাইনেই মরুভূমির বুক চিরে গড়ে তোলা হয়েছে বুর্জ খলিফাকে।
২০০০ দশকের শুরুর দিকে অ্যাড্রিয়ান স্মিথের দ্বারস্থ হয় রিয়েল এস্টেট কোম্পানি এমার প্রোপার্টিজ। সাংহাইয়ের ১ হাজার ৩৮০ ফুট উচ্চতার জিন মাও টাওয়ার, জিয়াংশুর ১ হাজার ৪৮০ ফুট উচ্চতার জাইফেং টাওয়ারের মতো সুউচ্চ ভবনের নকশা করেছেন স্মিথ।
ওয়াই-শেপের ট্রাইপারটাইট ফ্লোর জিওম্যাট্রি অনুসরণ করে বুর্জ খলিফার নকশা করা হয়েছে। প্রায় একই ধরনের নকশায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে স্যামসাং টাওয়ার প্যালেস থ্রি-র পেছনের কারিগরও স্মিথ। ৯৩ তলা হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত এই ভবনটি ৭৩ তলা নির্মাণ করা হয়। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যের কথা মাথায় রেখে বুর্জ খলিফার নকশা তৈরি করেন স্মিথ। শেষ পর্যন্ত অনন্য এক নকশায় তৈরি হয় বুর্জ খলিফা।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক প্রাণকেন্দ্র দুবাইয়ে গড়ে উঠেছে বুর্জ খলিফা। যদিও বুর্জ খলিফা ঘিরে বর্তমান দুবাই সমৃদ্ধ হয়েছে। এখন বুর্জ খলিফাকে ঘিরে রয়েছে অফিস, দোকান, রেস্টুরেন্ট দুবাই মল। আবার বিশ্ববিখ্যাত বিভিন্ন ডিজাইনার রিটেইলারও বুর্জ খলিফার আশপাশে ব্যবসা খুলেছে। যখন বুর্জ খলিফা তৈরি করা হয়, তখন আশপাশে তেমন কিছুই ছিল না। অথচ আজ দুবাই এক আলো ঝলমলে নগরী হয়ে উঠেছে।
তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চাইছিল সংযুক্ত আরব আমিরাত। আর তাই বিশ্বমানের একটি গন্তব্য তৈরি করতে চেয়েছিলেন শেখ মোহাম্মদ। এ জন্য দুবাইকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন তিনি। কয়েক দফা বুর্জ খলিফার নকশা করা হয়। শুরুতে ২ হাজার ২৯৭ ফুট টাওয়ারের নকশা করা হয়। পরে কয়েক দফা মডিফাই করে প্রায় ৩ হাজার ১১৭ ফুট উচ্চতার নকশাও করা হয়।
বর্তমানে বুর্জ খলিফার উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট বা আধা মাইলের একটু বেশি। ২০০৯ সালে নির্মাণ শেষ হওয়ার পর তাইপে ১০১ ভবনকে উচ্চতায় পেছনে ফেলে বুর্জ খলিফা। ফ্রান্সের আইকনিক দুটি আইফেল টাওয়ার একত্রিত করলেও বুর্জ খলিফার উচ্চতাকে হারাতে পারবে না। অ্যান্টেনা এবং স্পায়ার বাদ দিলে বুর্জ খলিফার উচ্চতা ১ হাজার ৯১৯ ফুট, যা সাড়ে ছয়টি ফুটবল মাঠের সমান।
তবে রেকর্ডের বিবেচনায় এটা তো কেবল শুরু। বুর্জ খলিফার দখলে আরও অনেক রেকর্ড রয়েছে। এ যাবৎকালের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ডও বুর্জ খলিফার। এ ছাড়া সবচেয়ে উঁচু ফ্রিস্ট্যান্ডিং স্ট্রাকচার, সবচেয়ে বেশি তলাবিশিষ্ট ভবনের মতো কীর্তি বুর্জ খলিফা ছাড়া আর কারও নেই। সুউচ্চ এই ভবন নির্মাণে প্রায় ১৫০ কোটি ডলার খরচ হয়েছে। তবে সবচেয়ে ব্যয়বহুল ভবনের মুকুট পড়েছে সৌদি আরবের রাওয়াবি আবরাজ আল বাইত টাওয়ার। এই ভবনটি নির্মাণে খরচ হয়েছে ১৫০০ কোটি ডলার।
এখানে অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও মিলিয়ে মোট বাসস্থানের সংখ্যা ৯০০। বুর্জ খলিফায় হোটেল, সুইমিং পুল, স্বাস্থ্যচর্চা কেন্দ্র, লাইব্রেরি রয়েছে। পৃথিবীর উচ্চতম আউটডোর অবজারভেশন ডেকও রয়েছে বুর্জ খলিফায়। এ ছাড়া বুর্জ খলিফায় রয়েছে পার্ক, ওয়াটার ফিচার, ক্লাব, নিজস্ব দোকান, বাজার, শপিংমল। এখানকার বাসিন্দাদের কিছু কিনতে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না।
মানুষ রেকর্ড গড়তে এবং ভাঙতে ভালোবাসে। তাই বুর্জ খলিফাকে টক্কর দিতে আরও একটি সুউচ্চ ভবনের নকশা করেছেন স্মিথ। সৌদি আরবের জেদ্দা টাওয়ার, যার উচ্চতা ৩ হাজার ২৮১ ফুট। বিশ্বের প্রথম ভবন হিসেবে এর উচ্চতা এক কিলোমিটার। ২০১৩ সালে ভবনটির নির্মাণ শুরু হলেও ২০১৮ সালে সেটির কাজ বন্ধ হয়ে যায়। তাই সহসাই বুর্জ খলিফার রেকর্ড কেউ ভাঙতে পারবে না।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ