বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

আল্লাহ নির্ধারিত যে কবরস্থানে শায়িত আছেন পুণ্যবানরা

নবীন নিউজ, ডেস্ক ২৯ জুন ২০২৪ ০১:৩২ পি.এম

ফাইল ছবি

মদিনার ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকি। এর মূল নাম হলো- ‘বাকিউল গারকাদ’। আর জান্নাতুল মুআল্লা মক্কা মুকাররমার কবরস্থান। মহান আল্লাহর নির্দেশে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির স্থান নির্ধারণ করেন। এটি মসজিদে নববির দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। ইমাম মালিক (রহ.)-এর মতে, জান্নাতুল বাকিতে প্রায় ১০ হাজার সাহাবির কবর রয়েছে। কিন্তু তাদের কবর চিহ্নিত নয়।

যেভাবে সূচনা হয় জান্নাতুল বাকি’র
 
জান্নাতুল বাকির সূচনা হয় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতেই। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় থাকাবস্থায় দুধভাই হজরত উসমান ইবনে মযউনের (রা.) মৃত্যু হয়। সাহাবায়ে কেরাম তখন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, তাকে কোথায় দাফন করা হবে? তিনি বললেন, আমাকে আদেশ দেয়া হয়েছে, তাকে ‘বাকিউল গারকাদ’-এ দাফন করা হবে। (মুসতাদরাকে হাকিম: ১১/১৯৩) 
 
 এভাবেই এ জায়গা কবরস্থানের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে যায়। এবং এখানে সর্বপ্রথম নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুধভাই হজরত উসমান ইবনে মযউনকে (রা.) দাফন করা হয়। তারপর কবরস্থান তিনদিকেই প্রশস্ত হতে থাকে। আর আজ তো তা বিশাল জায়গা জুড়ে বিস্তৃত।
 
জান্নাতুল বাকিতে সমাহিত ব্যক্তির বিশেষ মর্যাদা
 

জান্নাতুল বাকির মাহাত্ম্য বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে, মৃতদের দাফনের জায়গাটি স্বয়ং মহান আল্লাহ নির্বাচন করেছেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির জমিনে চিড় ধরবে, সেই ব্যক্তি আমি। তারপর আবু বকর, তারপর ওমর, তারপর আহলে বাকি। আমি আহলে বাকির পাশে থাকব। তারা আমার সঙ্গে একত্রিত হবে। তারপর আমি মক্কাবাসীর জন্য অপেক্ষা করব। তারা মক্কা ও মদিনার মাঝামাঝি জায়গায় এসে আমার সঙ্গে মিলিত হবে। (তিরিমজি: ৩৬২৫) 
 
 এ কবরস্থানে দাফনকৃতদের জন্য নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশেষ মমতা ও ভালোবাসা ছিল। প্রায়ই তিনি রাতের বেলা একাকী গিয়ে শায়িত লোকদের মাগফিরাতের জন্য দোয়া করতেন। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাতে হজরত আয়েশার ঘরে অবস্থান করছিলেন। গভীর রাতে তিনি উঠে জান্নাতুল বাকিতে যান এবং দীর্ঘক্ষণ দোয়া করেন। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে না পেয়ে খুঁজতে বের হন এবং জান্নাতুল বাকিতে দোয়ারত অবস্থায় তাকে দেখতে পান। তিনি এ বিষয়ে জিজ্ঞেস করলে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, জিবরাঈল (আ.) আমাকে বলতে লাগলেন, আপনার রব আপনাকে হুকুম করছেন, আপনি (জান্নাতুল) বাকিবাসীদের কাছে যাবেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। (মুসলিম: ৯৭৩)
 
জান্নাতুল বাকিতে যাদের কবর
 

জান্নাতুল বাকিতে কবরস্থ সবাই সৌভাগ্যবান। বিশিষ্ট কয়েকজন ব্যক্তি হলেন- নবীজিকন্যা হজরত ফাতেমা (রা.), তৃতীয় খলিফা ও রসুলের জামাতা উসমান (রা.), উম্মুল মুমিনিন আয়েশা (রা.), নবীজির চাচা আব্বাস (রা.), নবীজিপুত্র ইবরাহিম (রা.), নবীজিদৌহিত্র হাসান (রা.), উসমান ইবনে মাজউন (রা.), নবীজিকন্যা রুকাইয়া (রা.), খলিফা আলি (রা.), আবদুর রহমান ইবনে আউফ (রা.), সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.), আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.), নবীজির দুধমা হালিমা সাদিয়া (রা.) প্রমুখ। 
 
 মদিনায় অবস্থানরত হজ পালনকারীদের মৃত্যু হলে এ কবরস্থানে দাফন করা হয়। সেই সঙ্গে মদিনাবাসী এখানে দাফনের সুযোগ পান। এখনো প্রতিদিন এখানে মরদেহ দাফন করা হয়। তবে বাকি কবরস্থানের সামনের ভাগে এখন আর নতুন করে কাউকে কবর দেয়া হয় না। কারণ এ অংশেই রয়েছে সাহাবাদের কবর।

নবীন নিউজ/এফ 
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?