নবীন নিউজ, ডেস্ক ২৯ জুন ২০২৪ ০৮:৫৭ এ.এম
জুন প্রায় শেষ হলেও এবার কার্প মাছের এ প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রে মা মাছ এখনও ডিম ছাড়েনি।
হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের সিপাহির ঘাট এলাকায় নদীতে মঙ্গলবার বিকালে ভাসমান অবস্থায় ৮৯ কেজি ওজনের ৭ ফুট লম্বা একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।
চট্টগ্রামের হালদা নদীতে চার দিনের মধ্যে একটি বড় ডলফিন ও চারটি মা মাছের মৃত্যু হয়েছে। প্রায় দেড় বছর পর আবার মা মাছের মৃত্যু ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের।
বিশেষজ্ঞরা মনে করছেন, দূষণ বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে নদীতে। এদিকে জুন প্রায় শেষ হলেও এবার হালদার মা মাছ এখনও ডিম ছাড়েনি।
মা মাছের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ হিসেবে তুলে ধরে এর অনুসন্ধানে তদন্তের দাবিও উঠেছে। মৎস্য বিভাগের কর্মকর্তা বলছেন, সব বিষয় অনুসন্ধান শেষেই এর কারণ জানা যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক মনজুরুল কিবরিয়া বলেন, “হালদা নদীতে দীর্ঘদিন পরে চারটি মা মাছ ও একটি ডলফিনের মৃত্যু অবশ্যই একটি অস্বাভাবিক ঘটনা।
“আরো একটি হতাশাজনক বিষয় হল, জুন মাস প্রায় শেষের দিকে। ইতিমধ্যে হালদায় মা মাছের ডিম পাড়ার জো শেষ। ২০১৬ সালের পর হালদা নদীতে এবছর সবচেয়ে কম ডিম দিয়েছে, যা পরিমাণে নমুনা ডিমের চেয়ে একটু বেশি।”
দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের অন্যতম প্রধান প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী। প্রায় ৯৮ কিলোমিটার দীর্ঘ নদীটি চট্টগ্রামের তিন উপজেলা ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানের ভেতর দিয়ে প্রবাহিত।
নবীন নিউজ/এফ
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা