নবীন নিউজ, ডেস্ক ২৮ জুন ২০২৪ ১১:২০ এ.এম
দক্ষিণের পর এখন বলিউডেও নিজের জায়গা অনেকটাই পাকাপোক্ত করে ফেলেছেন অভিনেত্রী প্রিয়ামণি। শাহরুখ খান, অজয় দেবগনের মতো বিটাউন সুপারস্টারের সঙ্গে কাজ করে ফেলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়ামণি আরেক বলিউড নায়কের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছা প্রকাশ করেছেন। এই নায়কের প্রশংসায় পঞ্চমুখ তিনি।
শাহরুখ খানের জওয়ান ছবিতে দেখা গিয়েছিল প্রিয়ামণিকে। অজয় দেবগনের সঙ্গে পাল্লা দিয়ে ময়দান ছবিতে দুরন্ত অভিনয় করেছিলেন তিনি। আর্টিকেল ৩৭০ ছবিতে তাঁর বলিষ্ঠ অভিনয় সবার মন জয় করেছে। দক্ষিণের পাশাপাশি বলিউডেও ক্রমে জনপ্রিয় হয়ে উঠছেন এই নায়িকা।
শাহরুখ, অজয়ের পর কোন বলিউড তারকার সঙ্গে কাজ করতে চান—এর জবাবে প্রিয়ামণি বলেছেন, ‘আমি আয়ুষ্মান খুরানার সঙ্গে কাজ করতে ইচ্ছুক। উনি অভিনেতা হিসেবে দুর্দান্ত। ওনাকে দেখেছি সব সময় সঠিক চিত্রনাট্য নির্বাচন করতে। আর ভালো চিত্রনাট্য সব সময় যেন তাঁর কাছেই আসে। আন্ধাধুন, আর্টিকেল ১৫-র মতো ছবিতে আয়ুষ্মান সত্যি অসাধারণ। উনি এমন এক অভিনেতা, যিনি চরিত্র অনুযায়ী নিজেকে গড়েপিটে নিতে জানেন। এর সবচেয়ে বড় উদাহরণ হলো বালা, ভিকি ডোনার-এর মতো ছবি। আয়ুষ্মান জানেন, কীভাবে চরিত্রের গভীরে যেতে হয়। তাই আমি মনেপ্রাণে চাই ওনার সঙ্গে কাজ করতে।’
প্রিয়ামণিকেও সব সময় শক্তিশালী চরিত্রে দেখা যায়। চিত্রনাট্য নির্বাচনের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি এখনো একটা ভালো চিত্রনাট্য পাওয়ার জন্য খেটে যাচ্ছি। আমি সব সময় চেষ্টা করি সঠিক চিত্রনাট্য নির্বাচন করতে। কারণ, আমি সব সময় ছবির গুণগত মানে বিশ্বাসী। আগে একটা ছবি মুক্তি পেতে সময় লাগত।
কিন্তু ২০০৬ সালের পর পেছন ফিরে দেখার সময় নেই। তাই আমি একের পর এক কাজ করে চলেছি। এর মধ্যে প্রচুর ছবিতে অভিনয় করেছি। কিছু ছবি চলেছে আর কিছু ছবি সফলতা পায়নি। একটা সময় ছিল, যখন আমি ঘরে বসে থাকতাম। ভালো চিত্রনাট্য আসত না বলে আমি কোনো ছবি তখন করতাম না। তবে চেন্নাই এক্সপ্রেস ছবির পর আমার কাছে প্রচুর ছবির প্রস্তাব আসতে শুরু করে। আমি দক্ষিণি ছবিতে চুটিয়ে কাজ করি। তবে দ্য ফ্যামিলি ম্যান সিরিজের পর আমার ক্যারিয়ার অন্যদিকে মোড় নিয়েছে। বিশেষ করে হিন্দি ছবিতে কাজ পেতে শুরু করেছি এখন। সত্যি বলতে, ক্যারিয়ারের দিক থেকে আমি এখন যে উচ্চতায় পৌঁছেছি, তাতে আমি খুশি।’
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’