নবীন নিউজ ডেস্ক ১৪ ডিসেম্বার ২০২৪ ০৩:৪১ পি.এম
ছবি- সংগৃহীত।
সম্প্রতি সিনেমা থেকে বিরতির ঘোষণা দিয়েছিলেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এ ঘোষণা দিয়েছিলেন। এরপর তা দেখে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা অবাক হয়েছিলেন।
যা নিয়ে সর্বত্র শুরু হয় আলোচনা। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা? এবার নিজেই এক অনুষ্ঠানে তার এই সিদ্ধান্তের পিছনের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত জীবনকে কিছুটা অগ্রাধিকার দেওয়ার জন্য এমনটা করেছিলেন।
বিক্রান্ত বলেন, ‘আমি যে ধরনের জীবনের স্বপ্ন দেখেছিলাম, অবশেষে তা পেয়েছি। তাই আমার মনে হয়েছে এটাই বেঁচে থাকার সঠিক সময়। আমি একটু বিরতি নিতে চাই। কারণ, দিনের শেষে সবকিছুই ক্ষণস্থায়ী।’
অভিনেতার ভাষ্য, ‘যে কারণে আগামী বছর আমি একটি মাত্র ছবিতে কাজ করছি। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই কিছু কাজের পোস্ট করতাম। ভেবেছিলাম দর্শকদের বিষয়টা জানিয়ে রাখব। সেটাই করেছিলাম।’
বিক্রান্তের কথায়, ছেলের জন্মের পর অনেকটা সময় স্ত্রী ও সন্তানের সঙ্গে তারা সেভাবে সময় কাটাতে পারেননি। সেই কারণেই ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছিলেন যে, ‘একজন অভিনেতা, ছেলে, বাবা এবং একজন স্বামী হিসেবে, আমার কিছু সুন্দর মুহূর্ত কাটানোর সময় এসেছে। আর পেশাগতভাবে ভেবেছিলাম, অভিনেতা হিসেবে এই দেশে এর চেয়ে বেশি আর কী-ই বা করতে পারতাম? আমি শুধু একজন শিল্পী হিসেবে নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে চাই।’
সিনেমা থেকে বিরতি ঘোষণার পরে, শানায়া কাপুরের সঙ্গে বিক্রান্তকে তার আসন্ন সিনেমা ‘আখো কি গুস্তাখিয়ান’ শুটিংয়ের জন্য দেরাদুনে দেখা গেছে। ছবিটির পরিচালনার দায়িত্বে সন্তোষ সিং। অভিনয় থেকে বিদায় নেওয়ার ঘোষণা করে বিক্রান্ত তার পোস্টে লিখেছিলেন, ‘আগামী ২০২৫ সালে আমাদের শেষবার দেখা হবে।’
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’