নবীন নিউজ, ডেস্ক ২১ জানু ২০২৫ ০২:৪৪ পি.এম
ইরানি অভিনেত্রী ও মডেল মান্দানা কারিমি চর্চায় উঠে এসেছিলেন ‘কেয়া কুল হ্যায় হাম ৩’ এবং ‘থর’ এর মতো বলিউড ছবিতে অভিনয়ের সুবাদে। তার আগে বিগ বস ৯-এ অংশগ্রহণ করে লাইমলাইটে উঠে আসেন মান্দনা। বছর খানেক আগে কঙ্গনা রানাওয়াতের ‘লক আপ’ শো-তে একের পর এক বোমা ফাটিয়েছেন। তবে শোবিজ জগত ছেড়েছুড়ে এখন অন্য পথ বেছে নিলেন তিনি।
ধর্মের টানে অভিনেত্রীদের অভিনয় ছাড়ার খবর হামেশাই শোনা যায়, তবে মন্দনা কিন্তু তেমন কোনও কারণে নয় বরং ইন্টেরিয়র ডিজাইনিংকে পেশা এবং শিক্ষকতায় মন দিতে অভিনয়ের সঙ্গে সম্পর্কের পাঠ চুকালেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে মান্দানা বলেন, ‘আমি এত অল্প বয়সে মডেল হয়েছি; নানা ব্যস্ততায় আর ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে কাজ করতে পারিনি। আমার এক বন্ধু একটি ইম্পিরিয়াল ডিজাইনিং সংস্থার মালিক। তিনি জিজ্ঞাসা করেছিলেন, তারা কী করে, তা আমি দেখতে চাই কি না? যখন প্রতিষ্ঠানটি ঘুরে দেখলাম, আমি এটাকে উপভোগ করতে শুরু করলাম।’
তিনি বলেন, ‘অভিনয় এমন একটি কাজ ছিল যা আমি কখনোই পছন্দ করিনি, এই শিল্পও নয়। আমি সেখানে যে সময় কাটিয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে এটি এমন কিছু ছিল না যার জন্য আমি ক্ষুধার্ত ছিলাম।’
ইন্টেরিয়র ডিজাইনে এক বছরের কোর্স শেষ করার পর করিমি মডেলিং ও অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন। অভিনয় ভুলে আপাতত ৯টা-৫টার কাজ বেছে নিয়েছেন মান্দানা। তার কথায়, ‘আমি এখন অফিসে আমার কাজ শেষ করি, তারপর বাড়িতে আসি …আমার জীবন অনেক বদলে গেছে। কিন্তু এই জীবন ভালোবাসি।’
নবীন নিউজ/এফ
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’