নবীন নিউজ ডেস্ক ১৯ অক্টোবার ২০২৪ ১০:৩৪ এ.এম
সংগৃহীত ছবি
কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ২০০২ সালের ব্লকবাস্টার বলিউড সিনেমা “দেবদাস”। সিনেমাতে দেবদাসের চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন “কিং খান” শাহরুখ। সঞ্জয় লীলা বানসালির পরিচালিত “দেবদাস” সিনেমাটির বাজেট ছিল ৫০ কোটি রুপি। আর আয় করেছিল ৯৯ কোটি ৮৮ লাখ রুপি। ওই বছর কান চলচ্চিত্র উৎসবেও দেবদাস দেখানো হয়।
সিনেমাটিতে বাল্য-প্রেমিকা পার্বতীর সঙ্গে ছাড়াছাড়ি, তার অন্যত্র বিয়ে, পরিবারের থেকে পাওয়া আঘাত, অখুশি শিশুবেলা এই সবই পরবর্তীতে দেবদাসকে মদ্যপ ব্যক্তিতে পরিণত করে। ছবিতে অভিনয় করার জন্য মেথড অ্যাক্টিংয়ের উপরই ভরসা রেখেছিলেন শাহরুখ। বিপুল জনপ্রিয়তা পেয়েছিল তার অভিনয়।
ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় এক প্রতিবেদনে জানিয়েছে, লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে শাহরুখ জানিয়েছেন তিনি মেথড অ্যাক্টিং গ্রহণ করেছেন এবং সেই ধাঁচের অভিনয় করে তার ভালো ও মন্দ দুটোই হয়েছে।
প্রতিবেদনে এই সময় জানিয়েছে, দেবদাসের চরিত্রে অভিনয় করার জন্য শাহরুখকে বাস্তবে মদ খেতে হয়েছিল। এমনটা সচরাচর হতে দেখা যায় না। সাধারণত, শুটিংয়ে মদ্যপ চরিত্রের জন্য অভিনেতাকে যে সব সময়ই তা পান করতে হবে, এমনটা অনেক ক্ষেত্রেই ঘটে না। মদের বোতলে অনেকটা পরিমাণ পানিতে কয়েক ছিপি সফ্ট ড্রিংঙ্ক ঢেলে তৈরি করা হয় সিকোয়েন্স। তবে “দেবদাস”-এ শাহরুখের বেলায় তা ঘটেনি। তিনি সত্যিই মদ খেয়ে শুটিং করেছিলেন। তিনি বলেছেন, “পেশাগত দিক থেকে মদ্যপান আমাকে বিপুল সাফল্য এনে দিয়েছে ঠিকই। তবে ব্যক্তিজীবনে শরীরে কুপ্রভাবও ফেলেছে। এই ছবি করার পরই মদ্যপান করতে শুরু করেছিলাম।”
কেবল শাহরুখ খান নন, অতীতে দিলীপ কুমারও দেবদাসের চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৫৫ সালে মুক্তি পায় সেই ছবি। অনেকে মনে করেন, শাহরুখের পারফরম্যান্স নাকি দিলীপকেও ছাপিয়ে গিয়েছে।
শাহরুখ খানের পরবর্তী ছবি কী?
সুজয় ঘোষের ছবি “কিং”-এ অভিনয় করছেন শাহরুখ খান। এটি একটি ক্রাইম ড্রামা। ছবিটি শাহরুখ-কন্যা সুহানা খানের প্রথম বলিউড বিগস্ক্রিন ছবি। কিং খান নিজেই প্রযোজনা করছেন ছবির। ছবি মুক্তি পাবে ২০২৬ সালের ইদে।
নবীন নিউজ/ পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’