নবীন নিউজ, ডেস্ক ০৬ সেপ্টেম্বার ২০২৪ ০১:৩৮ পি.এম
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ। মাত্র চার বছরের অভিনয় ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন ক্ষণজন্মা এই অভিনেতা।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর বৃহস্পতি তুঙ্গে থাকা অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর পর কেটে দীর্ঘ ২৮ বছর। কিন্তু লাখো-কোটি ভক্ত সালমানকে আজও মনে রেখেছেন। গতকাল মধ্যরাত থেকেই সালমান শাহকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন তার ভক্তরা।
অভিনয় ক্যারিয়ারে সালমান শাহ অল্প সংখ্যক টেলিভিশন নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রে তার অভিনয় নৈপুণ্যতা আর নিজস্বতা দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ঢাকাই চলচ্চিত্রের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে অভিনয় করার সু্যোগ পান সালমান শাহ।
প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দ মেলা তিনটি হিন্দি সিনেমা ‘সনম বেওয়াফা’, ‘দিল’ ও ‘কেয়ামত সে কেয়ামত তক’ এর কপিরাইট নিয়ে সোহানুর রহমান সোহানের কাছে যায়। এই তিনটি সিনেমা থেকে যেকোনো একটি বাংলা ভাষায় পুনর্নির্মাণ করার জন্য বলা হয় এই নির্মাতাকে। কিন্তু তিনি উপযুক্ত নায়ক-নায়িকা খুঁজে না পেয়ে সম্পূর্ণ নতুন মুখ নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেন। নায়িকা হিসেবে বেছে নেন মৌসুমীকে। কিন্তু নায়ক খুঁজে পাচ্ছিলেন না। তখন চিত্রনায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোশনুরের মাধ্যমে ইমন নামে একটি ছেলের সন্ধান পান এই নির্মাতা। প্রথম দেখাতেই ইমনকে পছন্দ করে ফেলেন পরিচালক। তারপর সালমান শাহকে নিয়ে সোহানুর রহমান সোহান ‘কেয়ামত থেকে কেয়ামত’ নামে চলচ্চিত্র নির্মাণ করেন। ইমন নাম পরিবর্তন করে সালমান শাহ নামে চলচ্চিত্রাঙ্গনে আত্মপ্রকাশ করেন তিনি।
এ সিনেমা মুক্তির পরই জনপ্রিয়তার তুঙ্গে চলে যান সালমান শাহ। তার অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ১৪টি সিনেমায় জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটিবদ্ধ হয়ে পর্দায় হাজির হন। সালমান শাহ অভিনীত সিনেমা হলো- ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্নেহ’, ‘প্রেম যুদ্ধ’, ‘দেন মোহর’, ‘কন্যাদান’, ‘স্বপ্নের ঠিকানা’,‘আঞ্জুমান’, ‘মহা মিলন’, ‘আশা ভালোবাসা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘প্রিয়জন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভিতর আগুন’।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ১৯৯২ সালে সামিরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সালমান।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’