নবীন নিউজ ডেস্ক ০১ সেপ্টেম্বার ২০২৪ ০২:০৪ পি.এম
সংগৃহীত ছবি
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। এই সিনেমার নামও রাখা হয়েছে —‘কাজী নজরুল ইসলাম’। বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি নামেও স্বীকৃত। কাজী নজরুল দুই বাংলাতেই সমান জনপ্রিয়। তাই দুই বাংলার অভিনয়শিল্পীরাই এ সিনেমায় থাকছেন বলে জানান পরিচালক।
জানা গেছে, কাজী নজরুল ইসলামকে নিয়ে সিনেমা নির্মাণের দায়িত্ব পেয়েছেন আবদুল আলিম। এটি তার অভিষেক সিনেমা। এর চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং ছবির সংগীত পরিচালনা করবেন জয় সরকার। এ সিনেমায় কবির ভূমিকায় থাকছেন কিঞ্জল নন্দ। আর কবির দুই স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার দুই অভিনেত্রী। নজরুলের প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে থাকছেন বাংলাদেশের অর্চিতা স্পর্শিয়া ও দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর চরিত্রে অভিনয় করতে পারেন কলকাতার ইশা সাহা।
জানা গেছে, চিত্রনাট্য নিয়ে এক অভিনেত্রীর সঙ্গে আলোচনা শেষ, বাকি কেবল অন্যজন। চলতি বছরের শেষে শুরু হবে সিনেমার শুটিং। এ প্রসঙ্গে ইশা সাহা ভারতীয় এক গণমাধ্যমকে বলেছেন— ‘আমার সঙ্গে একেবারে প্রাথমিক আলাপ হয়েছে। চিত্রনাট্য শুনিনি, তাই এখনই কিছু বলতে পারছি না। কথা তো অনেকের সঙ্গেই হয়।’
তবে কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে কিঞ্জল বলেছিলেন, তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে।’
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’