রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সুনামগঞ্জে ভেসেছে ৮ হাজার পুকুরের মাছ, চাষিদের মাথায় হাত

নবীন নিউজ, ডেস্ক ২৬ জুন ২০২৪ ০৩:২০ পি.এম

সংগৃহীত

সুনামগঞ্জে বন্যায় প্রায় আট হাজার পুকুরের মাছ ভেসে গেছে। এ পরিস্থিতিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখ পড়েছেন মাছচাষিরা। ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের কাছে সহযোগিতা দাবি করেছেন তারা।

মাছ চাষি সুনুর আলীর বাড়ি সদর উপজেলার কালিপুর গ্রামে। তার দুইটা পুকুরের প্রায় দশ লাখ টাকার মাছ ভেসে যাওয়ায় এখন চোখে-মুখে অন্ধকার দেখছেন তিনি।

কান্নাজড়িত গলায় তিনি বলেন, “আমার এখন পথে বসার অবস্থা। দুইটা পুকুরের সব মাছ ভেসে গেছে। প্রায় দশ লাখ টাকার ক্ষতি হইছে। এই ক্ষতি আমি পোষাবো কি দিয়া।?”

একই উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মাছের খামারি মুসলিম উদ্দিন বলছিলেন, “আমার তিনটা পুকুরের মাছ ভেসে গেছে। ২০২২ সালের বন্যায় আমার প্রায় কোটি টাকার ক্ষতি হইছিল। তাই এবার পাহাড়ি ঢল দেখে কয়েকটি পুকুরের মাছ আগেই তুলে ফেলছিলাম।

“দুইটা পুরেরর মাছ তুলতে পারি নাই। ওই দুই পুকুরের প্রায় ২০ লাখ টাকার মাছ ভেসে গেছে।”

সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৯৫০ পুকুর, দিরাইয়ের ১০টি ইউনিয়নের ২২০টি পুকুর, ছাতকের ১০টি ইউনিয়নের ৯৮০টি পুকুর, ধর্মপাশার ৬টি ইউনিয়নের ৩৪৬টি পুকুর, জগন্নাথপুরের ৯টি ইউনিয়নের ৯০০টি পুকুর, বিশ্বম্ভরপুরের ৫টি ইউনিয়নের ৮৬০টি পুকুর, তাহিরপুরের ৭টি ইউনিয়নের ৩৪০টি পুকুর, দোয়ারাবাজারের ৯টি ইউনিয়নের ১ হাজার ৬০০ পুকুর, শাল্লার ৪টি ইউনিয়নের ১৫০ পুকুর, জামালগঞ্জের ৬টি ইউনিয়নের ৫৮০ পুকুর এবং শান্তিগঞ্জের ৮টি ইউনিয়নের ১ হাজার ৯৫টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল করিম বলেন, “গত ১৬ জুন থেকে ২০ জুনের মধ্যে সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বর্ষণে ভয়াবহ বন্যা হয়। এতে ৮৩টি ইউনিয়ন প্লাবিত হওয়ার পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলার ১ হাজার ২২৫ হেক্টর আয়তনের প্রায় ৮ হাজার পুকুর ডুবে যায়। ভেসে যায় বিভিন্ন ধরনের মাছ।

এসব পুকুরে ভেসে যাওয়া মাছ ও পোনার আনুমানিক বাজারমূল্য ৭২ কোটি ১২ লাখ টাকা বলে জানান শামসুল।

বন্যায় মাছ ভেসে যাওয়ার পাশাপাশি পুকুর ও খামারের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সুনামগঞ্জ পৌর এলাকার হাসাননগর এলাকার চাষি রফিকুল ইসলাম কালা ব্যাংক থেকে সুদে ঋণ নিয়ে দুইটি পুকুরে মাছ চাষ করেছিলেন। ঈদের পরদিনই দুটি পুকুরের ডুবে মাছ ভেসে যাওয়ায় কিস্তি পরিশোধের দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে তার।

রফিকুল বলেন, “এখন কিভাবে কিস্তি পরিশোধ করবো আর কিভাবে পুকুর মালিকের ভাড়া পরিশোধ করবো, ভেবে কূল পাচ্ছিনা।”

এ প্রসঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত খামারি ও চাষিদের তালিকা করছি। সরকারি সহায়তা পেলে তাদের বিতরণ করা হবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা