নবীন নিউজ, ডেস্ক ২৫ জুন ২০২৪ ০৪:৫১ পি.এম
চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশা টানা ভারি বৃষ্টির কারণে তলিয়ে গেছে। নগরীর রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে আর পাতাল রেলের সুড়ঙ্গ ও পথচারীদের ব্যবহার করা আন্ডারপাসগুলো ডুবে গেছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, জরুরি বিভাগের কর্মীরা স্থানীয়দের রবারের নৌকায় করে যাতায়াতের ব্যবস্থা করছেন এবং ডুবে যাওয়া রাস্তায় আটকা পড়া গাড়িচালকদের উদ্ধারে কাজ করছেন।
চীনের আবহাওয়া পরিষেবা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চাংশায় ৬৫ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জুন মাসে ঘণ্টব্যাপী বৃষ্টির নতুন রেকর্ড এটি।
একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী তার উইবো অ্যাকাউন্টে লিখেছেন “তুমুল বৃষ্টি হচ্ছে, এই রকমভাবে পড়তে থাকতে আমার কম্পাউন্ড একটা দ্বীপে পরিণত হবে।”
সামজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, পাতাল রেল স্টেশনের ভূগর্ভস্থ পথ দিয়ে পানি উপচে রাস্তায় পড়ছে। বিকেলের মধ্যে শহরটি দুটি পাতাল রেল লাইন বন্ধ করে দেয় এবং বেশ কয়েকটি পর্যটন স্থল বন্ধ করে দেয়।
বৃষ্টি ও বন্যার কারণে চাংশায় কারও প্রাণহানি হয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। তবে গত কয়েকদিনে গুয়াংডংসহ চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে বন্যা ও ভূমিধসে বহু মানুষের মৃত্যু হয়েছে।
জুন মাসে এমন মাত্রার বৃষ্টিপাত অনেককেই অবাক করেছে। সাধারণত জুলাইয়ের শেষের দিকে চীনে এমন প্রবল বর্ষা আসে।
চরম আবহাওয়া ঝড়কে আরও তীব্র এবং অনঅনুমানযোগ্য করে তুলেছে। এরফলে ব্যাপকভাবে গড়ে তোলা ও জনবহুল মেগাসিটিগুলোর নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা উন্মোচিত হচ্ছে এবং নগরগুলো আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার মধ্যে পড়ছে।
গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণাঞ্চলে বন্যা মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানান এবং নিখোঁজ ও আটকে পড়াদের উদ্ধারে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ