মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

রাগ কমানোর সহজ কৌশল

নবীন নিউজ ডেস্ক ২৫ জুন ২০২৪ ০২:৪২ পি.এম

সংগৃহীত ছবি ফাইল ছবি।

ভালোবাসা, দুঃখ-বেদনার মত রাগও একটি আবেগ। তবে সব রাগ খারাপ নয়। কখনো কখনো রাগ প্রশংসনীয় আর কখনো নিন্দনীয়। যদি আল্লাহর উদ্দেশ্যে রাগ করা হয় এবং অন্যায় ও হারাম কাজ প্রতিরোধে রাগ ব্যবহার করা হয় তাহলে তা প্রশংসনীয়। অনেকেই রেগে গেলে ভাঙচুর করেন, উচ্চস্বরে চিৎকার করেন, এমনকি গায়ে হাতও তুলে ফেলেন। রাগের বসে এমন কাজ নিন্দনীয়। 

অতিরিক্ত রাগের প্রভাব পড়তে পারে ব্যক্তিজীবন, সামাজিক ও পেশাগত জীবনে। দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ, খিটখিটে মেজাজের মতো সমস্যাও। তাই লাগাম টেনে ধরতে হবে এই রাগ নামক আবেগের।

মনোবিদেদের মতে, প্রচণ্ড রাগ, মানসিক উত্তেজনা, উদ্বেগে ভুগলে কম বয়সেই রক্তচাপের তারতম্য হতে থাকে। হঠাৎ হঠাৎ বেড়ে যেতে পারে রক্তচাপ। এর থেকে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। ইস্কিমিক হার্টের রোগের সম্ভাবনাও বাড়ে। চলুন জেনে নেই রাগ কমানোর কৌশল-

১. আল্লাহই সকল বিষয়ের তাওফিক দাতা, সঠিক পথে পরিচালনাকারী, দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ তার হাতেই। আত্মা বিনষ্টকারী যাবতীয় অপবিত্রতা থেকে আত্মশুদ্ধি অর্জনের জন্য তিনিই একমাত্র উত্তম সাহায্যকারী। তিনি বলেন, ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফের : আয়াত ৬০)

২. যেমন কুরআন পাঠ, তাসবীহ, তাহলীল পাঠ, ইস্তিগফার ইত্যাদি করা। কেননা মহান আল্লাহ ঘোষণা করেছেন যে, একমাত্র তাঁর জিকিরই অন্তরে প্রশান্তি আনতে পারে। তিনি বলেন, “জেনে রাখ আল্লাহ্‌র জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।” [সূরা রা’দঃ ২৮]

৩. রাগ হচ্ছে বুঝলে চুপ করে যান। অহেতুক কথা বাড়াবেন না, এতে সমস্যা বাড়বে।

৪. সে জায়গা থেকে সরে হেঁটে আসুন কিছুক্ষণ। ঘরের কাজে নিজেকে ব্যস্ত রাখুন। কারও সঙ্গে কথা বলে মাথা ঠান্ডা করুন।

৫. মাথা গরম হচ্ছে বুঝলেই কানে হেডফোন গুঁজে পছন্দের গান শুনুন। এতে মাথা ঠান্ডা হবে অনেকটাই।

৬. কী কারণে আপনি রেগে যাচ্ছেন, সে বিষয়ে মাথা না ঘামিয়ে কী ভাবে সমস্যার সমাধান হবে, তা নিয়ে মনোযোগী হোন। অন্যের নিন্দা বা সমালোচনা না করে নিজের পছ্ন্দ-অপছন্দ পরিষ্কার করে জানান। নির্দিষ্ট করে আপনার চাহিদাটা বলুন।

৭. পছন্দের কাজ করুন। ছবি আকুঁন, ছবি তুলতে ভাল লাগলে তাই করুন। গল্পের বই পড়ার চেষ্টা করুন। বাগান করার শখ থাকলে খুবই ভাল। দেখবেন মন ভাল হয়ে যাবে।

৮. ক্ষমা করতে শিখুন। মনের মধ্যে রাগ পুষে রেখে সব সময় খারাপ কথা ভাবলে আখেরে ক্ষতি আপনারই। নিজের এই একপেশে চিন্তায় ডুবে থাকলে ভাল কিছু ভাবার ক্ষমতাটাই না চলে যায়!

৯. যদি দেখেন রাগ কিছুতেই কমছে না, তা হলে কিছু ব্যায়াম করতে পারেন। গভীর ভাবে শ্বাস টানুন, কিছুক্ষণ ধরে রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। ৩ থেকে মিনিট ৫ মিনিট করলেই, দেখবেন মাথা অনেকটা ঠান্ডা হয়েছে। যোগাসন, মেডিটেশন করলে মনের চাপ ও উদ্বেগ কমে যায়।

১০. পছন্দের খাবার খেলেও মন ভাল হয়ে যায় অনেক সময়ে। রাগের পারদ চড়তে শুরু করলে মুখে একটা চকোলেট পুরে দিন। অথবা পছন্দের খাবার খাওয়ার চেষ্টা করুন। তাতেও কাজ হয় অনেক সময়।

এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে লেখা। রাগ, মাথা গরম, উত্তেজনা অসুখের পর্যায়ে চলে যায় অনেকেরই। তাই রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারলে এবং আপনার রাগের কারণে অন্যের ক্ষতি হচ্ছে বুঝলে, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়

news image

কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে

news image

যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা

news image

সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না

news image

ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে

news image

যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে

news image

গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়

news image

সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

news image

পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!

news image

চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন

news image

প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন

news image

খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?

news image

সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা

news image

তেলাপোকার দুধ নাকি সুপারফুড!

news image

কালোজিরা ৭ রোগের মহৌষধ

news image

তামাক ও ধূমপানের প্রভাব

news image

গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী

news image

অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না

news image

ফোন পানিতে পড়ে গেলে যা করবেন

news image

জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ

news image

ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন

news image

আলু খেলে ওজন বাড়ে?

news image

লাউ খাওয়ার ৫ উপকারিতা

news image

যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়

news image

ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?

news image

কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে

news image

যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল

news image

পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন