সোমবার ০১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

কারাগারে সাবেক মন্ত্রী-এমপিরা ‘জামাই আদরে’, যা বলছেন ডিআইজি প্রিজন্স

নবীন নিউজ ডেস্ক ০৫ মার্চ ২০২৫ ১০:৩২ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে প্রায় ৯ হাজার বন্দি রয়েছে। সেখানে বেশ কয়েকজন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি গ্রেফতার হয়ে আছেন। তাদের মধ্যে অনেককে ‘জামাই আদরে’ বা বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ উঠেছে, তবে কারা কর্তৃপক্ষ দাবি করছে যে এসব অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা প্রচারণা। ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবির এ অভিযোগের বিরুদ্ধে মন্তব্য করে বলেন, এসব অভিযোগ মিথ্যা এবং ভুয়া প্রচার করা হচ্ছে।

এ ধরনের পরিস্থিতিতে, কারাগারের অভ্যন্তরীণ অবস্থা ও বন্দিদের সঙ্গে আচরণ সম্পর্কিত প্রশ্নগুলো সাধারণত ব্যাপক আগ্রহ ও বিতর্কের সৃষ্টি করে, বিশেষত যখন রাজনৈতিক নেতাদের বিষয়টি জড়িত থাকে।

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফ্যাসিবাদ সরকারের দোসর হিসাবে পরিচিত ভিআইপি বন্দিদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে-এমন অভিযোগ সংশ্লিষ্টদের। তাদের মতে, কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দিদের আরাম-আয়েশে রাখার ব্যবস্থা করছেন। জেল কোড ভেঙে আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন। অবৈধভাবে বাইরে থেকে রান্না করা খাবার প্রবেশ করানো হচ্ছে কারা অভ্যন্তরে। বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বাসা থেকে রান্না করা খাবার নির্বিঘ্নে কারাগারে ঢুকেছে জেলারের সহযোগিতায়। এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কারাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে আরও অনেক অভিযোগ।

সূত্র আরও জানায়, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের যেসব নেতাকে গ্রেফতার করা হয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের তুলনামূলক ভালো ওয়ার্ড-সূর্যমুখী, বনফুল, শাপলায় ‘জামাই আদরে’ রাখা হয়েছে। কারাগারে থাকা অবস্থায় আসামিদের টাকাপয়সা জমা রাখা হয় পার্সেস কার্ডের (সিপি) মাধ্যমে। কিন্তু জামিন হওয়ার পর অনেক ক্ষেত্রেই ওই টাকা ফেরত দেওয়া হয় না। এক্ষেত্রেও মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়।,

জানা যায়, নানা কাজে কারাবন্দি আওয়ামী লীগ নেতাদের টাকা তুলতে হয় ব্যাংক থেকে। এক্ষেত্রে বাইরে থেকে লোক মারফত চেক সই করিয়ে নেওয়ার বিনিময়ে চলছে রীতিমতো বাণিজ্য। কেবল তাই নয়, এইচটি ইমামের ছেলে তানভির ইমাম, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে অবৈধ সুবিধার বিনিময়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি থাকার সুযোগ দেওয়া হয়েছে ৪৪ দিন।

এ বিষয়ে জানতে চাইলে সোমবার সন্ধ্যায় ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবির বলেন, যেসব অভিযোগ উঠেছে, সেগুলো একেবারেই ডাহা মিথ্যা ও ভুয়া প্রচারণা। যারা অতীতে অবৈধ সুযোগ-সুবিধা নিয়েছে, তারাই এসব ছড়াচ্ছে। এটি একটি বাজে বিষয়। একজন কারাবন্দির খাবারও বাইরে থেকে নেওয়ার সুযোগ নেই। যেহেতু অভিযোগ এসেছে, তাই নিয়ম অনুযায়ী তদন্ত করতে হয়। এ কারণেই কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তানভীর ইমাম, আসাদুজ্জামান নূর ও নজরুল ইসলাম মজুমদার কতদিন বিএসএমএমইউ হাসপাতালে ছিলেন, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে বেশ কয়েকটি চিঠির বিনিময়ে তাদের হাসপাতাল থেকে এরই মধ্যে কারাগারে ফেরত আনা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য সর্বোত্তম দেওয়ান বলেন, এখনো আমরা আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করতে পারিনি। শিগ্গিরই সরেজমিন ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করব। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিবেদন দাখিল করব।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধের রিট খারিজ

news image

খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল

news image

কারাগারে কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর হাতাহাতি

news image

কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি: ছাত্রলীগ নেতা

news image

কারাগারে সাবেক মন্ত্রী-এমপিরা ‘জামাই আদরে’, যা বলছেন ডিআইজি প্রিজন্স

news image

পুলিশের জন্য কী না করেছি, আক্ষেপ সাবেক আইজিপি শহীদুল হকের

news image

আ.লীগ আমলের ৩ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নোটিশ

news image

নাটোরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

news image

ধর্ষণের পর হত্যা: প্রেমিকের মৃত্যুদণ্ড

news image

গাজীপুরে আদালত থেকে আসামি ছিনতাই

news image

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ: ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

news image

১২ দিনের রিমান্ডে পলক

news image

সালমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

news image

সবার ৭দিন হলেও কারাগারে থাকা উচিত: পলক

news image

কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়, প্রশ্ন ফারুক খানের

news image

আদালতে ইনু বললেন 'যেই লাউ সেই কদু'

news image

পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কৌশল: অ্যাটর্নি জেনারেল

news image

দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

news image

শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ৫৭৬টি মামলা

news image

ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র

news image

সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন, রয়েছে র‌্যাব-পুলিশও

news image

প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল

news image

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা

news image

চুপ থাকার সময় শেষ: পলক

news image

কারাগারে নেওয়ার সময় সাবেক মন্ত্রী ফরহাদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

news image

স্ত্রী-সন্তানসহ সাদেক খানের অর্ধশত ব্যাংক হিসাব অবরুদ্ধ

news image

চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে চালকের আমৃত্যু কারাদণ্ড

news image

ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ

news image

অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন

news image

১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর