নবীন নিউজ, ডেস্ক ২৫ জুন ২০২৪ ০১:২৬ পি.এম
কলকাতার অনেক তারকাই ইতোমধ্যে বাংলাদেশের সিনেমায় কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
টালিউডের গণ্ডি পেরিয়ে বলিউডেও নিয়মিত কাজ করছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। অভিনয় করছেন দক্ষিণ ভারতের সিনেমাতেও। এবার শাশ্বতকে দেখা যাবে বাংলাদেশের ওয়েব সিরিজে। সিরিজের নাম ‘গুলমোহর’, পরিচালনা করবেন সৈয়দ আহমেদ শাওকী। এ সিরিজে শাশ্বতের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।
গুলমোহর সিরিজের শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। ২০ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২৫ জুন থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে পাঁচ দিন বাংলাদেশে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে শাশ্বতকে।
গুলমোহর সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেও এ সিরিজে আর কারা থাকছেন, তা জানাননি নির্মাতা। শাওকী জানান, তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লিখিত সময়ের মধ্যেই শুটিংয়ে অংশ নেবেন শাশ্বত। সিরিজের অন্য অভিনয়শিল্পীদের নাম ও মুক্তির তারিখ শুটিং শেষে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হবে বলে জানান শাওকী।
‘কারাগার ২’-এর পর গুলমোহর দিয়ে আবারও সিরিজ নিয়ে ফিরছেন শাওকী। জানা গেছে, গুলমোহর নির্মিত হচ্ছে থ্রিলার কাহিনি নিয়ে। প্রযোজনা করছে ফিল্ম সিন্ডিকেট। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। গত মার্চে ঘোষণা দেওয়া হয়, আগামী তিন বছরে ফিল্ম সিন্ডিকেট চরকির জন্য নির্মাণ করবে ১০টি সিরিজ। এ প্রজেক্টের আওতায় গত মাসে মুক্তি পেয়েছে ‘কালপুরুষ’।
এর আগে ২০১৬ সালে শোনা গিয়েছিল সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ‘রোহিঙ্গা’ সিনেমায় অভিনয় করবেন শাশ্বত। নানা কারণে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে গুলমোহর দিয়ে বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে শাশ্বতর।
এদিকে ২৭ জুন মুক্তি পাচ্ছে শাশ্বতর নতুন বলিউড সিনেমা ‘কাল্কি ২৮৯৮’। নাগ আশ্বিন পরিচালিত এ সিনেমায় খলচরিত্রে দেখা যাবে তাকে। গল্পের প্রেক্ষাপট ভবিষ্যৎ পৃথিবী। যোগসূত্র আছে মহাভারতের। সায়েন্স ফিকশন ঘরানার এ সিনেমায় প্রধান দুই চরিত্রে আছেন প্রভাস ও দীপিকা পাডুকোন। কাল্কি দিয়েই ৩৮ বছর পর পর্দায় একসঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চন ও কমল হাসানকে।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’