নবীন নিউজ ডেস্ক ২৫ জুন ২০২৪ ১০:২৮ এ.এম
সংগৃহীত ছবি
চাঁদপুরের হাজীগঞ্জে ৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। উপজেলার ১০ নম্বর গর্ন্ধব্যপুর ইউনিয়নের পৃথক দুইটি স্থান থেকে এ চাল উদ্ধার করা হয়।
সোমবার (২৪ জুন) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান পরিচালনা করেন।
হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেন, অভিযানে ওই বাড়ির মমিনের বসতঘর থেকে ২২ বস্তা সরকারি চাল, চালের আটটি খালি বস্তা ও জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে ৬১ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চাল প্রধানমন্ত্রীর দেয়া উপহারের জিআর প্রকল্পের বরাদ্দ ছিল। ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু কারসাজি করে এই চাল গোপনে বিক্রি করার চেষ্টা করেন। এই ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর আলমের মেয়ে ও মমিনের জামাতাকে আটক করেছে।
সহকারী কমিশনার জানান, চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করার পর বিস্তারিত বলা যাবে।
অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইনসহ পুলিশের একাধিক টিম উপস্থিত ছিলেন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা