শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রীর

নবীন নিউজ ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৬ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে কোরিয়ান সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কিম সে-রনের। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে কোরিয়ান পুলিশ। জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান দক্ষিণ কোরিয়ার এই অভিনেত্রী। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫ মিনিটে মৃত অবস্থায় পূর্ব সিউলের সিওংসু-ডং-এর বাড়িতে তাকে পাওয়া যায়। তার বয়স হয়েছিল ২৪ বছর।

জানা গেছে, অভিনেত্রীর এক বন্ধুর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তার। কিন্তু কথা অনুযায়ী দেখা করতে না পারায় যোগাযোগের চেষ্টা করলে তাতে ব্যর্থ হন ওই বন্ধু। পরে বিষয়টি পুলিশকে জানান তিনি।

এ ব্যাপারে একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের আশঙ্কা খুঁজে পাইনি। তবে তার মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় আটক হয়েছিলেন অভিনেত্রী কিম সে-রন। ওই সময় রেলিং ও ট্রান্সফরমারে ধাক্কা দিয়েছিলেন তিনি।

এ কারণে তাকে ১৩ হাজার ৮৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল।

কিম সে-রনের ক্যারিয়ার শুরু হয়েছিল মাত্র নয় বছর বয়সে। ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ (২০০৯) এবং ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ (২০১০) এর মতো সিনেমায় অভিনয় করে অনেক জনপ্রিয়তা পান অভিনেত্রী। ২০১৬ সালে যখন তিনি ‘সিক্রেট হিলার’-এ তার প্রথম প্রাপ্তবয়স্ক প্রধান চরিত্রে অভিনয় করেন এবং ওয়াইজি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ২০২০ সালে ওয়াইজি ত্যাগ করার পর, তিনি কিম সু-হিউন এবং সিও ইয়ে-জির মতো তারকাদের সঙ্গে গোল্ড মেডেলিস্টে যোগ দেন।

২০২১ সালে, তিনি ‘দ্য গ্রেট শামান গা ডু শিম’ ওয়েব সিরিজের নেতৃত্ব দেন এবং পরে এসবিএস নাটক ‘ট্রলি’তে হাজির হন।

২০২৪ সালের এপ্রিলে, তিনি থিয়েটারের মাধ্যমে ফের নতুন করে ফেরার চেষ্টা করেছিলেন কিন্তু চলমান বিতর্ক এবং স্বাস্থ্যগত সমস্যার কারণে তা প্রত্যাহার করে নেন। বছরের শেষের দিকে নভেম্বরে রিপোর্টে বলা হয়েছিল যে তিনি ‘গিটার ম্যান’ নামে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু এরপর আর কোনও আপডেট পাওয়া যায়নি।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’