নবীন নিউজ ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২ পি.এম
সংগৃহীত ছবি
দীর্ঘ ১৭ বছর পর আজ (রোববার) নিজের গ্রামের বাড়ি নেত্রকোনায় যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর। তার আগমন ঘিরে জেলায় ব্যাপক প্রস্ততি নিচ্ছে জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো। সাজানো হয়েছে নেত্রকোনা। সমর্থকসহ নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ।
নেত্রকোনার মদন উপজেলায় বাবরের বাড়ি। তিনি নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে তিনবার সংসদ সদস্য ছিলেন।
বাবরের আগমনকে ঘিরে উচ্ছ্বাসিত উপজেলার মানুষেরা। নিজেদের ঘরের ছেলেকে বরণ করতে প্রস্তুত তারা। মদন পৌরসদর প্রতিটি ইউনিয়নের গ্রাম, পাড়া, মহল্লা সর্বত্র তৈরি করা হয়েছে নানা রঙের তোরণ। চায়ের স্টল থেকে শুরু করে অফিস আদালত সবখানেই একই আলোচনা।
তিনি ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানে শীষ প্রতীক নিয়ে নেত্রকোণা -৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ২য় বারে এমপি নিবার্চিত হয়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রী সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গত ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পথে দুবাইতে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানের একটি হাসপাতালে চিকিৎসা শেষে সৌদি যান বাবর। তিন সপ্তাহ বিদেশ সফর শেষে দেশে ফিরেন এ বিএনপি নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি নিজ গ্রামের বাড়িতে আসবেন বাবর। থাকবেন তিনদিন। এ সময়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, ‘১৭ বছর পর বাবর ভাই গ্রামের বাড়িতে আসবেন। উনার আগমন উপলক্ষে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। উপজেলা থেকে প্রায় ১৫ হাজার মানুষ নেত্রকোনায় উনাকে রিসিভ করবে। এরপর তিনি হয়রত শাহ সুলতান কমর উদ্দিন রুমির (রা.) মাজার জিয়ারত করবেন। পরে মদন উপজেলায় আসবেন। ’
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’