নবীন নিউজ ডেস্ক ২৩ জুন ২০২৪ ১১:১০ এ.এম
সংগৃহীত ছবি
পবিত্র কাবাঘরের ১০৯তম চাবিরক্ষক শায়খ ড. সালেহ বিন জয়নুল আবেদিন আল-শায়বি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৯ বছর।
স্থানীয় সময় গত শুক্রবার তিনি মারা যান। এরপর গতকাল শনিবার ফজরের নামাজের পর পবিত্র মসজিদুল হারামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাকে জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়।
সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ড. সালেহ আল-শায়বির মৃত্যুতে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানকারী সাধারণ কর্তৃপক্ষ এবং ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রবিয়াহ এবং শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস।
খবরে বলা হয়েছে, মহানবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর মক্কা বিজয়কাল থেকে ৭৭তম এবং তার পূর্বপুরুষ কুসাই বিন কিলাব-এর যুগ থেকে ১০৯তম চাবিরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ড. সালেহ আল-শায়বি। তিনি বিখ্যাত সাহাবি উসমান ইবনে তালহা (রা.)-এর বংশধর ছিলেন। যার ব্যাপারে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ‘হে তালহার বংশধর, তোমরা এ চাবি গ্রহণ কোরো। তোমাদের কাছে তা থাকবে। অত্যাচারি ছাড়া কেউ তা ছিনিয়ে নেবে না।’
মূলত জাহেলি যুগ থেকেই কাবাঘরের চাবি শায়বা গোত্রের কাছে থাকত। অষ্টম হিজরি তথা ৬২৯ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের দিন রাসুলুল্লা হসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওই গোত্রের উসমান ইবনে তালহার (রা.) কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন। এরপর থেকে তার বংশধরেরা ওই চাবি সংরক্ষণ করছেন।
বর্তমান সময়ে তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন।
ড. সালেহ আল-শায়বি ১৩৬৬ হিজরি সালে কাবাঘরের রক্ষণাবেক্ষণকারী মক্কার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ড. সালেহ মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম শিক্ষা পিএইচডি গ্রহণ করে অনেক বছর সেখানে শিক্ষকতা করেন। এরপর ১৯৮০ সালে তার চাচা শায়খ আবদুল কাদির আল-শায়বির স্থলাভিষিক্ত হয়ে পবিত্র কাবাঘরের প্রধান রক্ষক হিসেবে নিযুক্ত হন। তখন থেকে আমৃত্যু তিনি এ দায়িত্ব পালন করে গেছেন। এ সময়ে তিনি শতাধিক বার পবিত্র কাবাঘর পরিচ্ছন্নতা ও ধৌত কার্যক্রম পরিচালনা করেছেন।
এদিকে পবিত্র কাবাঘরের চাবিরক্ষক ড. শায়খ সালেহ আল শাইবার মৃত্যুর পর জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘শায়খ সালেহ আল শাইবা আল্লাহর জিম্মায়। তিনি ছিলেন সাহাবি উসমান ইবনে তালহা (রা.) এর ১০৯তম বংশধর। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চাবি সংরক্ষণের দায়িত্ব যে বংশের উপর বহাল থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ঐ গোত্রেরই উত্তরাধিকারী। আর কিয়ামত পর্যন্ত এই গোত্রের বংশধরদের হাতেই বাইতুল্লাহর চাবি উত্তরাধিকার সূত্রে সংরক্ষিত থাকবে ইন শা আল্লাহ। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।’
নবীন নিউজ/পি
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?