নবীন নিউজ, ডেস্ক ২২ জুন ২০২৪ ০৩:৪৫ পি.এম
হিন্দি ভাষায় সাবলীল বলে পরিচিত সারা। কিন্তু এর জন্য সুশান্তকে কৃতিত্ব দেন অভিনেত্রী।
‘কেদারনাথ’ ছবি থেকে অভিনয়ের সফর শুরু অভিনেত্রী সারা আলি খানের। প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে এই ছবিতে তাঁর রসায়ন পছন্দ হয়েছিল দর্শকের। পর্দার বাইরেও সুশান্তের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছিল সারার। সম্প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সুশান্তের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী।
সারা জানান, সুশান্তের সঙ্গে মনে রাখার মতো একাধিক মুহূর্তে রয়েছে তাঁর স্মৃতিতে। ‘কেদারনাথ’ ছবির পরিচালক ছিলেন অভিষেক কপূর। তাঁর সঙ্গে সুশান্ত আগেও কাজ করেছেন। কিন্তু সারার সেটি প্রথম কাজ। তাড়াহুড়োয় তিনি বুঝতে পারছিলেন না, কী বলছেন পরিচালক। তখন সুশান্তের কাছে যান সারা। প্রয়াত অভিনেতাই দৃশ্যটি বুঝিয়ে দেন তাঁর নবাগতা নায়িকাকে।
হিন্দি ভাষায় সাবলীল বলে পরিচিত সারা। কিন্তু এর জন্য সুশান্তকে কৃতিত্ব দেন অভিনেত্রী। জীবনের প্রথম ছবির সময় সুশান্তের থেকে বহু পরামর্শ পেয়েছিলেন বলে জানান সারা। তাঁর কথায়, “আমি ‘কেদারনাথ’ ছবির জন্য যে ভালবাসা পেয়েছি, তার পুরোটাই সুশান্তের জন্য।”
কিছু দিন আগেই সুশান্তের মৃত্যুবার্ষিকী ছিল। সে দিনও একটি ছবি সমাজমাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, কেদারনাথ পাহাড়ের এক ছোট মন্দিরে প্রার্থনা করছেন সুশান্ত। পাশে বসে রয়েছেন সারা। এর আগেও একাধিক সাক্ষাৎকারে সারা বলেছেন যে ‘কেদারনাথ’ ছবি তাঁর অভিনয়ের সফরে সব সময় বিশেষ জায়গা নিয়ে থাকবে।
উল্লেখ্য, ২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিংহ রাজপুতের দেহ। অভিনেতার মৃত্যু নিয়ে বহু দিন জলঘোলা হয়েছিল। যদিও পরিবারের দাবি, তাদের কাছে সুশান্তের মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’