নবীন নিউজ ডেস্ক ২২ জুন ২০২৪ ১০:৪৪ এ.এম
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের কটিয়াদীতে কীটনাশক ও তেলের গোডাউনের আগুন লেগে পুড়ে গেছে ২ দোকান। এ ছাড়া পাশের একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (২১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কটিয়াদী পৌর সদর বাজারে এই ঘটনা ঘটে।
কটিয়াদী ফায়ার সার্ভিসের ইনচার্জ আতিকুল আলম জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
স্থানীয়সূত্রে জানা যায়, কীটনাশক ও তেলের গোডাউনে আগুন লাগলে তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। প্রথমে মেসার্স রাধানাথা রায়ের দোকানে আগুন লাগে। পরে সাথে থাকা দুটি দোকানেও ছড়িয়ে পড়ে। মোট তিনটি দোকান পুড়েছে। তেলের গোডাউনে আগুন লাগলে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে। তবে, ব্যবসায়ীদের দাবি এ ঘটনায় তাদের প্রায় এক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
দোকান মালিক পরিতোষ রায় জানান, এখানে তিনটি দোকানে আগুনের ঘটনায় আমাদের প্রায় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। সময়মতো ফায়ার সার্ভিস এলে আগুন এত ছড়াতো না। ৫০০ গজ দূরত্বে থেকেও তারা আধা ঘণ্টা পরে আসলো। এতে আমাদের ক্ষতির পরিমাণ আরও কম হতে পারতো। আমরা এখন অসহায় হয়ে গেছি।
মেসার্স রাধানাথ রায় দোকানের প্রোপাইটর পার্থ রায় বলেন, আগুন লাগার ঘটনাটি পরিকল্পিত হতে পারে। একটি ছেলে প্রথমে সঙ্গে থাকা লাইটার দিয়ে আগুন ধরায়। তখন তার শরীরেও আগুন লাগে। একপর্যায়ে দোকানে ছড়িয়ে পড়ে। এতে অনুমান করছি প্রায় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, সবসময় শুনতাম ফায়ার সার্ভিস যথাসময়ে আসে না বাস্তবে তা আজ দেখলাম। তারা যদি আরো আগে আসতো তাহলে এত ক্ষতি হতো না আমাদের।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং এক ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এতে আমাদের গাফিলতি ছিলো না। এখানে তেলের ডিপো ছিলো তাই সাবধানে কাজ করতে হয়েছে আমাদের। কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে জানাতে হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা