নবীন নিউজ ডেস্ক ২২ জুন ২০২৪ ০৯:০৬ এ.এম
সংগৃহীত ছবি
স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে ঘুরতে দেখে তা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুস সালাম নামে এক ব্যক্তি। শুক্রবার (২১ জুন) দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা মাঝের পাড়া গ্রামে ঘটনা ঘটে।
জানা যায়, নিহতের সঙ্গে ১০ বছর আগে পুষ্পকাটি (কলখালী) গ্রামের আহাদ গাজীর কন্যার বিবাহ হয়। তাদের পরিবারে ৮ বছরের একটি ছেলে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবহাটা থানার ওসি শেখ মাহমুদ হোসেন।
নিহতের বাবা আব্দুল মজিদ গাজী জানান, তার ছেলের স্ত্রীর সঙ্গে একই গ্রামের মিলন নামে আরেকজন ব্যক্তির পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এই সূত্র ধরে মিলন বিভিন্ন সময় গোপনে আসা-যাওয়া করতেন। এমনকি একাধিকবার বাড়িতে তাদেরকে হাতেনাতে ধরা হয়। বিষয়টি নিয়ে গ্রামে কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। কিন্তু বার বার সালিশ করার পরও তারা ওই পরকীয়ার সম্পর্ক থেকে বের হননি।
২০ দিন আগে আব্দুস সালামকে গ্যারান্টার করে ব্র্যাক ব্যাংক থেকে ২০ হাজার উত্তোলন করেন তার স্ত্রী। টাকা উত্তোলন করার কয়েক দিন পর স্বামীর সঙ্গে ঝগড়া করে জিনিসপত্র নিয়ে বাপের বাড়িতে চলে যান ওই নারী। শুক্রবার (২১ জুন) সকালে সালাম তার স্ত্রী ও মিলনকে একসঙ্গে ঘুরতে দেখেন। হয়তো এ কষ্ট সহ্য না করতে পেরেই বাড়িতে ফিরে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন সালাম।
প্রথমে নিহতের ভাবি নাছিমা খাতুন সালামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ মাটিতে নামায়। এরপর বেলা আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন দেবহাটা থানার ওসি।
ওসি শেখ মাহমুদ হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা