শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

অফিস কক্ষ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

নবীন নিউজ, ডেস্ক ২১ জুন ২০২৪ ০৫:২৫ পি.এম

ফাইল ছবি

 রাজধানীর পল্টনের  রূপায়ণ তাজ ভবনের ষষ্ঠ তলার একটি অফিসের কক্ষ থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) রাত পৌনে ১০টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন-ফরহাদ (২১) ও ইমন (২৩)। ইমন ভোলার লালমোহন থানার চৌকিদার বাড়ি গ্রামের নুর ইসলাম পাটোয়ারীর ছেলে। ফরহাদ একই এলাকার চর কচ্ছপিয়া গ্রামের মো. জলিলের ছেলে। তারা দুজনেই মাতৃভূমি গ্রুপে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে পল্টন থানার উপরিদর্শক (এসআই) রাম কানাই সরকার বলেন, সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকেলের দিকে রূপায়ণ তাজ টাওয়ারের ষষ্ঠ তলার মাতৃভূমি গ্রুপের অফিসে যাই। সেখানে অফিসের দরজা ভেঙে ওই যুবকদের অচেতন দেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

এসআই রাম কানাই সরকার আরও বলেন, মরদেহ দুটির পাশে কাচের বোতলে অ্যালকোহল জাতীয় পদার্থ আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, তারা ওই নেশা জাতীয় পদার্থ খাওয়ায় এই ঘটনাটি ঘটেছে। নিহতরা দুজনেই মাতৃভূমি গ্রুপের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে মাতৃভূমি গ্রুপের উপদেষ্টা বাপ্পী সরদার গণমাধ্যমকে বলেন, নিহতরা দুজনেই গত এক মাস ধরে আমাদের অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত। গতকাল বিকাল থেকে তাদের কোনও খবর না পাওয়ায় স্বজনরা বিষয়টি আমাদের জানায়। পরে আমরা অফিসে গিয়ে পুলিশের সহায়তায় দরজা ভেঙে দেখি দুজনই অচেতন অবস্থায় পড়ে আছে। সেখান থেকে তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীন নিউজ/এফ 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা