নবীন নিউজ, ডেস্ক ২১ জুন ২০২৪ ১২:১৩ পি.এম
কুমিল্লায় একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নে উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ স্বপন আহমেদ জানান।
তিন বছর বয়সি নিহত মোসাম্মৎ নূর ওই গ্রামের মোহাম্মদ রিজান উদ্দিনের মেয়ে।
ওই এলাকার বাসিন্দা শামীম আহমেদ বলেন, “সেপটিক ট্যাংকের জন্য করে রাখা গর্তটি কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই ফেলে রাখা হয়। বৃষ্টির পানিতে ভরে যাওয়ায় নূরের গর্তে পড়ে ডুবে যায়। পরে দুপুর ২টার দিকে শিশুটি মরদেহ ভেসে ওঠে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রসুলপুর বিদ্যালয়টির সেপটিক ট্যাংকের নির্মাণ কাজ দুই মাস আগে শুরু করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা শেষ করেনি। দীর্ঘদিন ধরে অর্ধেক কাজ করে ফেলে রাখায় এ ঘটনা ঘটেছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ স্বপন আহমেদ বলেন, “আমরা বারবার ঠিকাদারকে বলেছিলাম, সেপটিক ট্যাংকের নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য। উনি কেন এটা করলেন না, আমার বোধগম্য নয়। আমরা উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
তবে ঈদের ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকায় সেপটিক ট্যাংক নির্মাণ কাজ করা ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই আবদুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
নবীন নিউজ/এফ
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা