নবীন নিউজ, ডেস্ক ১৯ জুন ২০২৪ ০৪:২১ পি.এম
কিছু দিন আগে ভারতের মুম্বাইয়ের এক চিকিৎসক আইসক্রিমে মানুষের আঙুল খুঁজে পেয়েছিলেন । ভয়াবহ এমন ঘটনার সম্মুখীন হওয়ার সাথে সাথে তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। এরপর তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।
ভারতীয় এক সংবাদমাধ্যম বুধবার (১৯ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, পুলিশ এ রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে রয়েছে। এরমাধ্যমে জানা যাবে ওই আঙুলটি আসলে কার।
পুলিশ ইতিমধ্যে জানতে পেরেছে মানুষের আঙুল পাওয়া ওই আইসক্রিমটি তৈরি হয়েছিল ‘ইয়াম্মো আইসক্রিম’-এর পুনের একটি ফ্যাক্টরিতে।
আর ওই ফ্যাক্টরিতে এক কর্মীর আঙুল দুর্ঘটনার কবলে পড়েছিল। এমনকি আঙুল পাওয়া আইসক্রিমটি ওইদিনই প্যাকেট করা হয়েছিল।
পুলিশ আঙুলটির ডিএনএ সেম্পল পরীক্ষার জন্য পাঠিয়েছে। ওই পরীক্ষার পরই জানা যাবে আঙুলটি ফ্যাক্টরির ওই কর্মীরই ছিল কিনা।
এ ঘটনার পর মুম্বাইয়ের খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মুম্বাইয়ের ২৬ বছর বয়সী চিকিৎসক ওরলেম ব্র্যান্ডন সারাওর বোন অনলাইন থেকে আইসক্রিমটি কিনেছিলেন।
আইসক্রিমে আঙুল পাওয়ার ব্যাপারে এ চিকিৎসক বলেছেন, “আইসক্রিমটি অর্ধেক খাওয়ার পর, আমি আমার মুখে শক্ত কিছু অনুভব করি। আমি ভেবেছিলাম এটি চকলেট অথবা বাদামের অংশ। এরপর আমি দেখার চেষ্টা করি এটি আসলে কী। আমি একজন চিকিৎসক। তাই আমি জানি শরীরের অঙ্গ কেমন। যখন আমি ভালোভাবে দেখি তখন দেখতে পাই এটিতে নখ এবং ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এটি বুড়ো আঙুলের মতো দেখতে ছিল। আমি খুবই ভয় পেয়ে যাই।”
এ ঘটনার পর ইয়াম্মো আইসক্রিমকে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়া মানুষের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলার জন্য মামলাও করা হয়েছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ