নবীন নিউজ ডেস্ক ১৬ জুন ২০২৪ ০৩:১০ পি.এম
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল বরাদ্দ’র এর থেকেও কম দেওয়ার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানের বিরুদ্ধে। এরই মধ্যে চাল বিতরণে অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, চেয়ারম্যান সাইদুর রহমান নিজে উপস্থিত থেকে প্রতি কার্ডে ২ থেকে ৩ কেজি করে চাল কম দিচ্ছেন।
শনিবার (১৫ জুন) খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় অসহায় ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভ্যালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) বিনামূল্যে চাল বিতরণে পরিমাণে কম দেওয়াসহ নানাবিধ অনিয়মের অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়নবাসীর পক্ষে মির্জা জাহাঙ্গীর তালুকদার।
জানা গেছে, গোবিন্দপুর ইউনিয়নে ৪ হাজার ১৭৪ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ রয়েছে। ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান নিজে উপস্থিত থেকে প্রতি কার্ডে ২ থেকে ৩ কেজি করে চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে।
এদিকে রোববার ভিজিএফের চাল নিতে এসে না পেয়ে উপকারভোগীরা খালি হাতে ফিরে যাচ্ছেন বলে জানা গেছে। তবে ঈদের তিনদিন পর চেয়ারম্যান তাদের চাল দেওয়ার আশ্বাস দিয়ে ফেরত পাঠাচ্ছেন বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে জানতে গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিব।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেয়েছি। খোঁজখবর নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা