নবীন নিউজ, ডেস্ক ১৬ জুন ২০২৪ ১১:২৫ এ.এম
ঈদুল আজহা বা কোরবানি ঈদ মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব। এদিন পশু কোরবানির মাধ্যমে আত্মত্যাগ করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ধর্মীয় রীতি অনুসারে কোরবানির মাংস তিনটি ভাগে ভাগ করা হয়- একটি ব্যক্তির নিজের বাড়ির জন্য, একটি তাদের আত্মীয়দের জন্য ও একটি দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য।
যদিও পশু কোরবানি করার প্রক্রিয়া স্থানে একই, তবে বিশ্বের একেক দেশে ভিন্ন উপায়ে এই উৎসব উদযাপন করে। যেমন- পাকিস্তানসহ বেশ কিছু দেশে নিজের পালিত পশু ছাড়া কোরবানি করা বেআইনি হিসেবে বিবেচিত।
আবার কোনো দেশে কোরবানি দেওয়ার জন্য নির্দিষ্ট কসাইখানা আছে। আর সেখানে গিয়েই মাংস সংগ্রহ করতে হয় সবাইকে। চলুন তবে জেনে নেওয়া যাক কোন দেশে কীভাবে পালিত হয় ঈদুল আজহা-
ভারত
ভারতীয় মুসলমানরা সাধারণত ঈদুল আজহার জন্য ছাগল বা ভেড়া কোরবানি করে থাকেন। ঈদের নামাজের জন্য সেখানে নির্ধারিত এলাকা আছে।
যেহেতু ওই দেশে গরুকে পবিত্র বলে মনে করা হয় তাই ভারতীয় মুসলমানরা সাধারণত তাদের বাড়িতে বা স্থানীয় ইসলামিক কেন্দ্রে একটি ছাগল বা একটি ভেড়া কোরবানি দেন ঈদ উৎসব উদযাপনের জন্য।
মাংস প্রস্তুত হওয়ার পরে বাড়িতে এনে রান্নার কাজে লেগে পড়েন সবাই। সাধারণ জনগণের অসুবিধা এড়াতে সেখানকার কর্তৃপক্ষ রাস্তায় পশু কোরবানি করার বিরুদ্ধে সতর্ক করে।
পাকিস্তান
পাকিস্তানে ঈদুল আজহা চারদিন ধরে উদযাপিত হয়। ঈদের দিন সকালে পরিবারের পুরুষ সদস্যদের নামাজের জন্য রওনা দেন। তারপরে বাড়ি ফিরে গরু, ছাগল, ভেড়া বা উট কোরবানি করেন। পাকিস্তানে সবাই পালিত পশুই কোরবানি দেওয়ার চেষ্টা করেন।
এজন্য অনেক আগ থেকেই পশু কেনাবেচা শুরু হয়। অন্তত একমাস আগে তারা পশু কিনে নিজের যত্ন করেন। সরকারি ছুটি থাকায় যে যার মতো করে ঈদের খুশি ভাগাভাগি করে নেন। অনেকেই ঘুরতে বের হন।
সংযুক্ত আরব আমিরাত
পশু কোরবানির আগে সকালে ঈদের নামাজ আদায় করা হয় সেখানে। আবুধাবির শেখ জায়েদ মসজিদে প্রতিবছর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাতেও ৩-৪ দিন ধরে ঈদুল আজহা উদযাপিত হয়।
যদিও সেখানকার মানুষেরা নিজের বাড়িতে পশু জবাই করতে পারেন, তবে যথাযথভাবে কোরবানি ও এর বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে কসাইখানার স্থান নির্ধারণ করা থাকে। এ কারণে বাড়ির আশপাশ পরিষ্কারের বিষয়ে আর ভাবতে হয় না তাদের।
ইরান
সংযুক্ত আর আমিরাতের মতো ইরানেও পশু কোরবানি দেওয়ার জন্য নির্ধারিত স্থান রাখা হয়। এর বাইরে পশু জবাই করা বেআইনি হতে পারে। ইরানে খুব ভোরেই কোরবানি দেওয়া হয়। সকালে ঈদের নামাজ আদায়ের আগে কসাইখানায় রওনা হন সবাই মাংস সংগ্রহ করতে।
তারপরে তারা নতুন পোশাক পরে নামাজ আদায় করেন। আর সারাদিন প্রিয়জনদের সঙ্গে খাসি বা গরুর মাংসের নানা পদ খেয়ে উদযাপন করেন ঈদুল আজহা।
ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ায় ঈদুল আজহা উদযাপনের রীতিনীতি অনেকটাই পাকিস্তানের মতোই। ঈদের নামাজের পরে তারা রাস্তায় কোরবানি করে। এই সাম্প্রদায়িক অনুষ্ঠানে প্রতিবেশী, পরিবার, বন্ধুসহ সবাই জড়ো হয় প্রক্রিয়াটি দেখতে।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’