নবীন নিউজ, ডেস্ক ১৫ জুন ২০২৪ ০৫:৫৮ পি.এম
ডাকাতরা ব্যতিক্রম এক কাণ্ড ঘটাল ডাকাতি করতে গিয়ে । একটি বাড়িতে ভোর রাতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে তারা। এসময় বাড়ির মালিককে কোনো মারধর না করে বরং খোশ-গল্প করে মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।
শুক্রবার (১৪ জুন) এই ঘটনাটি ঘটে ভারতের হুগলি জেলায়।
এ বিষয়ে শুক্রবার ভারতীয় জানিয়েছে, হুগলি জেলার নলডাঙ্গা এলাকার ওই বাড়িটিতে একাই থাকতেন ৬৮ বছর বয়সী গৃহকর্ত্রী রেনু পাল। তার স্বামী মারা গেছেন। দুই মেয়ের মধ্যে একজন থাকেন পাশের এলাকায়, অন্যজন মুম্বাইয়ে।
সম্প্রতি মুম্বাইয়ে অবস্থিত ছোট মেয়ের কাছ থেকে দুই মাস পর সোমবার বাড়ি ফেরেন রেনু। শুক্রবার ভোর রাতে ঘুম থেকে উঠে তিনি বাথরুমে যান। এরপর ফিরে দেখেন, ঘরে বসে আছে চার যুবক।
রেনুকে দেখেই ডাকাতরা কোনো চিৎকার না করার কথা বলেন, দেখাতে থাকেন ভয়ভীতি। পরে তার হাত-পা বেঁধে শরীর থেকে সব গহনা খুলে নেয় ডাকাতরা। চাবি নিয়ে আলমারি খুলে পেনশনের ৩৫ হাজার টাকাও নিয়ে নেয় তারা। এরপর ঘরের মূল্যবান জিনিসপত্র খুঁজতে গিয়ে পুরো বাড়ি ওলট-পালট করে। প্রায় ৪৫ মিনিট ধরে চলে তাদের ডাকাতি।
ভুক্তভোগী ওই নারী জানান, ডাকাতদের সবার বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে। সবাই নেশাগ্রস্ত ছিল বলেই মনে হয়েছে তার। ডাকাতি করার ফাঁকে ফাঁকে রেনুকে পারিবারিক নানা বিষয়ে প্রশ্ন করছিল তারা। বিশেষ করে স্বামী কি করতেন, কবে মারা গেছেন তিনি, মেয়েরা কোথায় থাকে, কী করে, এসব প্রশ্ন শুরু করেন। এসময় একজন বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন বলেও দাবি করেন তিনি।
পরে অভিযোগ পাওয়ার পর, ডাকাতদের ধরতে অভিযান শুরু করে স্থানীয় পুলিশ।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ