সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চট্টগ্রামে খুঁটি বাণিজ্যের নামে চাঁদাবাজি

নবীন নিউজ, ডেস্ক ১৫ জুন ২০২৪ ০৪:০৩ পি.এম

সংগৃহীত

নগরী ও আশপাশের উপজেলাগুলোতে কুরবানির পশুর হাট জমে উঠেছে । চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আয়োজনে হাট আছে ১০টি। হাটগুলোতে মহিষ, ছাগল, ভেড়া, সব মিললেও গরুর সংখ্যাই বেশি। 

এসব হাটে এগ্রো ফার্মের গরু থেকে সাধারণ খামারিদের গরুও মিলছে। মিলছে চট্টগ্রাম এলাকার ক্রেতাদের অন্যতম পছন্দ ‘রেড চিটাগাং’ জাতের গরুও। পশুর হাটে গেল কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার ও শুক্রবার ক্রেতাদের ভিড় ছিল বেশি। 

তবে বিক্রেতারা জানান, ক্রেতার উপস্থিতি বাড়লেও বাড়েনি বিক্রি। আজ শনিবার ও কাল রোববার কুরবানির পশু বেশি বিক্রি হবে বলে মনে করছেন বিক্রেতারা। অন্যদিকে নগরীর বিভিন্ন স্থানে অবস্থিত চসিকের হাটগুলোতে গরু বাঁধার খুঁটিপ্রতি ৫ থেকে ১০ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ করেছেন বিক্রেতারা। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম বলেন, চট্টগ্রামে কুরবানির পশুর ঘাটতি হবে না। আমাদের নির্ধারিত নিয়মে পশুর চাহিদা ও মজুদের হিসাব করা হয় প্রতি বছর। এবার শুরুতে আমাদের করা হিসাবে চাহিদা ছিল ৮ লাখ ৫২ হাজার পশুর। শর্টেজ ছিল ৩৩ হাজার পশুর। কিন্তু গেল কয়েক দিনে কুষ্টিয়া ও পার্বত্য চট্টগ্রাম থেকে চট্টগ্রামের কুরবানির পশুর হাটে প্রচুর পশু আনা হয়েছে। 

এখন আর শর্টেজ বা পশুর কোনো ঘাটতি নেই। বরং প্রয়োজন বা চাহিদার তুলনায় পশু অনেক বেশি হবে। আমাদের হিসাবে এবার চট্টগ্রামে ৮ লাখ ৮৫ হাজার ৭৬৫টি পশু কুরবানি দেওয়া হবে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৭৫টি গরু ও ৭১ হাজার ৩৬৫টি মহিষ আছে। ১ লাখ ৯৫ হাজার ৭৮৩টি ছাগল ও ৫৮ হাজার ৬৯২টি ভেড়াও রয়েছে। চাহিদার এই হিসাবের বিপরীতে মজুদ আছে ৮ লাখ ৯০ হাজারেরও বেশি পশু।

বিক্রেতারা জানান, বিক্রির জন্যই সারি সারি পশু খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। হাসিল এড়াতে ক্রেতারা পথের বা অলিগলিতে বাঁধা পশু কিনতে বেশি আগ্রহী। নগরীর চান্দগাঁও ১৪ নম্বর গ্যারেজ এলাকা থেকে মৌলভী পুকুরপার এলাকার সড়ক পাশে খুঁটিতে বাঁধা কুরবানির পশু কিনতে ক্রেতাদের বেশ আগ্রহ দেখা যায়। 
চান্দগাঁও থেকে আসা ক্রেতা মোহাম্মদ রফিক বলেন, চসিক অনুমোদিত হাটে কুরবানির পশু বেশি। পছন্দ করে নেওয়া যায়। কিন্তু সেখানে চড়া হাসিল গুনতে হয় ক্রেতাদের। তাই পথের ধারে গলির মুখে পশুর দরদাম করতে এসেছি। পছন্দ হলে হাট থেকে ৫-১০ হাজার টাকা কম মূলে পশু কিনতে পারব বলে মনে করি।

তবে ক্রেতাদের অনেকেই এখনই গরু কিনতে চান না। তারা মনে করেন আগে কিনলে নিরাপদে রাখা, খাওয়ানো ও পরিচর্যায় বেশ কষ্ট হবে। তাই কুরবানির এক দিন আগেই কিনতে চান গরু। 

নগরীর মুরাদপুর মোহাম্মদ এলাকার বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, কুরবানির পশু দেখতে চসিকের বাজার ছাড়াও নগরীর বিভিন্ন স্থানে গিয়ে দরদাম করেছি। কিন্তু কেনা হয়নি। আমরা ভাড়া বাসায় থাকি। রাখার তেমন জায়গা নেই। কোনোমতে এক রাত রাখার মতো ব্যবস্থা আছে। তাই সিদ্ধান্ত নিয়েছি কুরবানির এক দিন আগে রোববারই গরু কিনব। 

চসিক সূত্র জানায়, নগরীতে স্থায়ী ও অস্থায়ী মিলে ১০টি পশুর হাটের অনুমোদন আছে। দুটি স্থায়ী গরুর বাজারের মধ্যে একটি সাগরিকা গরু বাজার ও বিবিরহাট গরু বাজার। অস্থায়ী হাটগুলো হচ্ছে নূরনগর হাউসিং, ৪১ নম্বর ওয়ার্ডে পতেঙ্গা বাটারফ্লাই পার্কের দক্ষিণের খালি মাঠ, ৪০ নম্বর ওয়ার্ডে পূর্ব হোসেন আহম্মদ পাড়া সাইলো  রোডের পাশে টিএসপি মাঠ, মুসলিমাবাদ সড়কের সিআইপি জসিমের খালি মাঠ, ২৬ নম্বর ওয়ার্ডে বড় পোলসংলগ্ন মহেশখালের দুই পারের খালি জায়গা, ৩৯ নম্বর ওয়ার্ডে আউটার রিং রোড সিডিএ বালুর মাঠ ও ৩৭ নম্বর ওয়ার্ডে মধ্যম হালিশহর মুনিরনগর আনন্দবাজারসংলগ্ন রিং রোডের পাশের খালি জায়গা। স্থায়ী হাটের পাশাপাশি অস্থায়ী পশুর হাটেও বেচা-বিক্রি চলছে। 

অন্যদিকে নগরীতে বরাবরের মতোই হাটগুলোতে খুঁটি বাণিজ্যের অভিযোগ উঠেছে। চসিকের স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের হাটেই চলছে খুঁটি বাণিজ্য। এতে বিক্রেতাদের প্রতি গরু পিছু ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে ইজারাদারের লোকদের। 

বিক্রেতারা জানান, হাটে বিক্রেতাদের সুবিধায় নানা শর্ত মেনে ইজারা নেওয়া হয়। কিন্তু ইজারাদার সরাসরি কিংবা তাদের লোকজনের মাধ্যমে খুঁটি বাণিজ্য করছেন। এতে গরুপিছু খুঁটি বাবদ চাঁদা দিতে হচ্ছে। আর সেই বাড়তি চাঁদার প্রভাব পড়ছে গরুর দামে। অর্থাৎ খুঁটি বাণিজ্যের চাঁদার কারণে ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম নিতে হচ্ছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা