সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

শাহরুখের ম্যানেজার পূজা কত বেতন পান?

নবীন নিউজ, ডেস্ক ১৪ জুন ২০২৪ ০৪:৩৩ পি.এম

সংগৃহিত ছবি

বলিউড বাদশাহ শাহরুখ খানের সব সময়ের সঙ্গী ম্যানেজার পূজা দাদলানি। নায়কের সিনেমা থেকে ব্যবসায়িক কর্মকাণ্ড—সবকিছুরই দেখভাল করেন তিনি। এক যুগ ধরে একসঙ্গে কাজ করছেন তাঁরা। ম্যানেজার নয়, পূজাকে শাহরুখ নিজের পরিবারের সদস্যই মনে করেন। দুজনের মধ্যে দারুণ মিলও আছে। বয়সের পার্থক্য ১৮ বছরের হলেও ‘কিং খান’ ও ম্যানেজার পূজার একই দিনে জন্ম, পড়াশোনাও একই বিষয়ে।

২০১২ সাল। শাহরুখের ক্যারিয়ারে ততদিনে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘ডর’, ‘বীর-জারা’, ‘বাদশা’, ‘বাজিগর’, ‘ডন’-এর মতো বহু সফল সিনেমা জুড়ে গিয়েছে। অভিনেতার জীবনযাপন এবং ব্যবসা সংক্রান্ত যাবতীয় দায়িত্বভার সামলাতে শাহরুখের ম্যানেজার পদে নিযুক্ত হন পূজা।

শাহরুখের মতো পূজাও গণজ্ঞাপন নিয়ে পড়াশোনা করেছেন। কম বয়স থেকে রোজগারও করেছেন তিনি। ২০১২ সালে শাহরুখের ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন তিনি।
শাহরুখ এবং পূজার বয়সের পার্থক্য ১৮ বছরের হলেও তাদের জন্মদিন একই। শাহরুখের ব্যস্ত জীবনকে সময়ানুযায়ী সাজিয়ে দেওয়া থেকে শুরু করে বাদশার বহু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব রয়েছে পূজার।

শাহরুখ এবং গৌরি খানের মালিকানায় যে প্রযোজনা সংস্থা রয়েছে, তার ব্যবসায়িক কাজ সামলান পূজা।

২০০৮ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের মালিকানা পান শাহরুখ এবং বলি অভিনেত্রী জুহি চাওলা। কেকেআরের যাবতীয় ব্যবসায়িক কার্যকলাপ নখদর্পণে রয়েছে পূজার।

বলিপাড়ার অধিকাংশ জনপ্রিয় তারকার সঙ্গে পরিচিতি রয়েছে পূজার। শাহরুখের সামাজিক যোগাযোগমাধ্যমে জনসংযোগ সংক্রান্ত অধিকাংশ পোস্টের দায়িত্বে থাকেন পূজা।

সিনেমার প্রচারে গেলে অথবা দেশ-বিদেশের কোথাও অনুষ্ঠানে গেলে মঞ্চের সামনে ফোনের ক্যামেরা অন করে হাজির থাকেন পূজা। অভিনেতার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন তিনি।

কানাঘুষো শোনা যায়, ২০১৩ সালে মুক্তি পাওয়া শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে নাকি অর্থও ঢেলেছিলেন পূজা।

শাহরুখের ম্যানেজার হিসেবে ১২ বছর আড়ালে থেকেই কাজ করেছেন পূজা। কিন্তু ক্যামেরার নজর এড়াতে পারেননি তিনি। শাহরুখের সর্বক্ষণের সঙ্গী হিসেবে সব সময় অভিনেতার পাশে দেখা গেছে পূজাকে।

বড় পর্দায় ক্যামেরার সামনেও দেখা গেছে পূজাকে। ২০২২ সালে অভিনেতা আর মাধবনের পরিচালনায় মুক্তি পায় ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’। এই ছবিতে অতিথিশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন শাহরুখ। শাহরুখ অভিনীত দৃশ্যেই এক ঝলকের জন্য দেখা গিয়েছিল পূজাকে।

বলিপাড়া সূত্রের খবর, হিন্দি ফিল্মজগতের তারকাদের যতজন ম্যানেজার রয়েছেন, তাদের মধ্যে পূজা সবচেয়ে ধনী। অন্য ম্যানেজারদের চেয়ে পারিশ্রমিকের দিক দিয়েও এগিয়ে রয়েছেন তিনি।

বলিপাড়ার অধিকাংশের দাবি, বছরে সাত থেকে ন’কোটি রুপি উপার্জন করেন পূজা।

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, ম্যানেজার পদে কাজ করার দরুণ শাহরুখের কাছ থেকে মাসে ৬০ লাখ রুপি বেতন পান পূজা।

২০২১ সালের একটি রিপোর্ট অনুযায়ী, পূজার মোট সম্পত্তির পরিমাণ ৪৫ থেকে ৫০ কোটি রুপি।

মুম্বাইয়ের বান্দ্রায় ফ্ল‌্যাট রয়েছে পূজার। কানাঘুষো শোনা যায়, এই ফ্ল্যাটের বাজারমূল্য প্রায় আট কোটি রুপি।

শাহরুখ-পত্নী গৌরী পেশায় গৃহসজ্জাশিল্পী। বলিপাড়া সূত্রের খবর, পূজার ফ্ল্যাটটি বিলাসবহুল আসবাবে সাজিয়ে দিয়েছেন গৌরি নিজেই।

মার্সিডিজ ব্র্যান্ডের নীল রঙের একটি গাড়ি রয়েছে পূজার। এই গাড়িটির বাজারমূল্য প্রায় ৮০ লাখ রুপি।

২০০৮ সালে হিতেশ গুরনানি নামে এক ব্যবসায়ীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন পূজা। মুম্বাইয়ে এক গয়না প্রস্তুতকারী সংস্থার মালিক হিতেশ।

বিয়ের আট বছর পর ২০১৬ সালে এক কন্যাসন্তানের জন্ম দেন পূজা। কন্যার নাম রেয়না।

বলিপাড়া সূত্রের খবর, রেয়নার সঙ্গে শাহরুখ-পুত্র আব্রাহমের ভাল বন্ধুত্ব রয়েছে। শাহরুখের সঙ্গে কর্মসূত্রে কোথাও গেলে কন্যা রেয়নাকে মাঝেমধ্যে নিয়ে যান পূজা।

বলিউডের ‘কিং খান’-এর ম্যানেজার হিসেবে জনপ্রিয়তা রয়েছে পূজার। ইতোমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় পূজার অনুগামীর সংখ্যা সাড়ে ছ’লাখের গণ্ডি পার করে ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি পোস্ট করার পাশাপাশি শাহরুখের ছবি এবং ভিডিও পোস্ট করেন বলিউডের সবচেয়ে ধনী ম্যানেজার।
নবীন নিউজ/আর

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’