নবীন নিউজ, ডেস্ক ১৬ জানু ২০২৫ ১০:৩৩ এ.এম
ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম দুই গুরুত্বপূর্ণ নাম শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু জনপ্রিয় এই জুটির ব্যক্তিগত জীবনে এমন একটি বিষয় ঘটেছিল যার ছেদ পড়েছিল তাদের বন্ধুত্বের সম্পর্কে।
জল এতদূর গড়িয়েছিল যে ঐশ্বরিয়ার শাশুড়ি তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন শাহরুখকে চড় মারতে চেয়েছিলেন! এক সাক্ষাৎকারে সরাসরি তার সেই ইচ্ছেপ্রকাশ করে ফেলেন জয়া বচ্চন।
শাহরুখ-ঐশ্বরিয়ার মাঝে চলতি শতকের শুরুর দিকে ঝামেলা তৈরি হয়েছিল। দু’জনের কেউই এই বিষয়ে প্রকাশ্যে তেমনভাবে মুখ না খুললেও বহু গুঞ্জন শোনা যাচ্ছিল।
অবশ্য ঐশ্বরিয়া এ প্রসঙ্গে একবার জানিয়েছিলেন, এই ঝামেলার ফলে ‘বীর জারা’, ‘চলতে চলতে’-এর মতো শাহরুখের একাধিক ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে!
পাল্টা জবাবে শাহরুখ অবশ্য কিছু বলেননি। কিন্তু এমন কিছু মন্তব্য করেছিলেন, যার ফলে বচ্চন পরিবারের সঙ্গে সেই সময়ে তার সম্পর্ক এসে ঠেকেছিল তলানিতে।
২০০৮ সালে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে জয়া বচ্চন সরাসরি বলেছিলেন, ‘অবশ্যই। শাহরুখের উপর রেগে রয়েছি আমি। ওর সঙ্গে কখনও এই বিষয়ে কথা বলার সুযোগ হয়নি। কিন্তু অবশ্যই বলব। যদি ওকে আমি বাড়িতে পেতাম, তাহলে কষিয়ে একটা চড় মারতাম। ঠিক যেমনভাবে আমি আমার ছেলেকেও মারতাম ও যদি এমন কিছু করত।’
অবশ্য কথা শেষে জয়া শাহরুখের প্রতি তার স্নেহর কথাও বলেছিলেন, বচ্চনপত্নী যোগ করেন- ‘ওর প্রতি আমার দুর্বলতা রয়েছে, এটাও ঠিক।’
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ২০০৭ সালে অভিষেক-ঐশ্বরিয়ার বিয়েতেও উপস্থিত ছিলেন না শাহরুখ খান। কারণ সে সময় অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক খারাপ ছিল। যদিও বচ্চন পরিবারের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল।
এ বিষয়ে জয়া বচ্চন বলেছিলেন, সম্ভব হলে আমি বিয়ের তারিখ পরিবর্তন করে শাহরুখকে আসতে বলতাম।
নবীন নিউজ/এফ
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’