নবীন নিউজ, ডেস্ক ১৪ জুন ২০২৪ ০১:১১ পি.এম
দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যবসা সফল সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’। আশির দশকের জনপ্রিয় এই সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’র মেকআপ আর্টিস্ট কাজী হারুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১২ জুন) ভোর পাঁচটায় রাজধানী ঢাকার শনির আখড়ার বাসায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর।
কাজী হারুনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র মেকআপম্যান সমিতির সাধারণ সম্পাদক ও মেকআপম্যান মানিক মিয়া।
মানিক মিয়া গণমাধ্যকে জানান, কাজী হারুন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ২০০৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে তার শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তখন থেকেই কাজী হারুন আর চলচ্চিত্রের কাজ করতে পারেননি। মাঝখানে তিনি কিছুটা সুস্থ হলেও কাজ করার মতো অবস্থায় ছিলেন না। যে কারণে অর্থসংকটে পড়েন। ফলে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি। ১২ জুন আসরের পর জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
কাজী হারুন ১৯৭৯ সালে সিনেমায় কাজ শুরু করেন। তিনি ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘বেদের মেয়ে জোসনা’য় মেকআপম্যান হিসেবে কাজ করে পরিচিতি লাভ করেন। এরপর তিনি ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘হৃদয় থেকে হৃদয়’ সিনেমায় জন্য সেরা মেকআপম্যান হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। কাজী হারুনের মৃত্যুতে শোবিজের সবাই গভীর শোক প্রকাশ করছেন।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’