নবীন নিউজ ডেস্ক ১৩ জুন ২০২৪ ০২:৪৫ পি.এম
সংগৃহীত ছবি
অনলাইনে অর্ডার করা আইসক্রিম থেকে মিলল মানুষের কাটা আঙুল। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমন ঘটনাই ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া পুলিশও তাদের তদন্ত শুরু করেছে। বুধবার (১৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে অর্ডার করা আইসক্রিমে মানুষের আঙুল পাওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুম্বাইয়ে। মূলত মুম্বাইয়ের শহরতলী মালাডে বসবাসকারী এক নারী ইউম্মো আইসক্রিম থেকে অনলাইনে শঙ্কু আইসক্রিম অর্ডার করেছিলেন।
কিন্তু আইসক্রিম হাতে পাওয়ার পর মোড়ক খুলতেই তিনি হতবাক হয়ে যান। মূলত আইসক্রিমের ওপরের ভাগেই মানুষের কাটা আঙুল পান তিনি। আর এরপরই তিনি থানায় যান এবং অভিযোগ দায়ের করেন।
সংবাদমাধ্যম বলছে, কাটা আঙুল পাওয়ার পর সেটিসহ আইসক্রিম নিয়ে মালাড থানায় ছুটে যান ওই নারী। ইউম্মো কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘এফআইআর দায়ের করে আঙুলের টুকরোটি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। শুধু তাই নয় যে জায়গায় আইসক্রিম তৈরি হয়েছিল সেই জায়গাতেও তল্লাশি চালানো হবে।’
তবে এই ঘটনার পর আইসক্রিম প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবশ্য ঠিক কী করে আইসক্রিমের মধ্যে আঙুল এলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ