সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছের খামারের কর্মচারী নিহত, আহত ১

নবীন নিউজ, ডেস্ক ১১ জুন ২০২৪ ১২:৫০ পি.এম

সংগৃহীত

মাছের খামারে থাকা ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী জব্বার (৫৫) নামে খামারের এক কর্মচারীর মৃত্যু হয়েছে এবং নিতাই বিশ্বশর্মা (৬২) নামে অপর এক কর্মচারী আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ জুন) বিকেল ৩টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামে মো. মইন উদ্দিন খান ওরফে কমলের মাছের খামারে এ ঘটনা ঘটে।

আলী জব্বার উপজেলার কমলপুর গ্রামের মৃত হাছান আলীর ছেলে আর আহত নিতাই বিশ্বশর্মা একই উপজেলার জীবনপুর গ্রামের মৃত সুরেশ বিশ্বশর্মার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সমাজ বাজারের পাশে অবসরপ্রাপ্ত শিক্ষক মইন উদ্দিন খান ওরফে কমলের একটি মাছের খামার রয়েছে। খামারে ওই দুইজন দীর্ঘদিন ধরে দেখাশোনার কাজ করে আসছেন। খামারের মাঝখানে পানির মধ্যে মাছের অক্সিজেন তৈরির জন্য একটি ইলেকট্রিক (মাদার এয়ারেটর) যন্ত্র বসানো আছে। যন্ত্রটিতে সমস্যা দেখা দেওয়ায় সোমবার বিকেলে আলী জব্বার পানিতে নেমে সেটি খুলে আনতে যায়। যন্ত্রটির পাশে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হন আলী জব্বার।

এ সময় নিতাই বিশ্বশর্মা ও খামারের মালিক মইন উদ্দিন খান পাশেই ছিলেন। আলী জব্বারকে বাঁচাতে গিয়ে নিতাই বিশ্বশর্মাও বিদ্যুতায়িত হন। পরে পাড়ে থাকা মইন উদ্দিন দ্রুত সুইচ বন্ধ করেন। এতে আলী জব্বার ও নিতাম বিশ্বশর্মা পানিতে তলিয়ে যান। পরে এলাকাবাসী দ্রুত উদ্ধার করে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আলী জব্বারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর নিতাই বিশ্বশর্মাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে পুলিশকে না জানিয়ে আলী জব্বারের মরদেহ দাফন করতে গ্রামে নিয়ে যায় খামার মালিক। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এ বিষয়ে খামার মালিক মইন উদ্দিন খান কমল বলেন, এটি একটি দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। বিদ্যুতের সুইস অন রেখে যন্ত্রটি ধরতে গেলে এই ঘটনা ঘটে। পরে আমি সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।

মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে কি না এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয় হবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা