দু-তিন মাস হলো বিয়ে হয়েছে। হাসি-আনন্দেই কাটছিল দিন। কিন্তু হঠাৎ যেন নেমে এল অন্ধকার। সোমবার(২৬ ফেব্রুয়ারি) সকালে স্বামী-স্ত্রী ঘুরতেও বের হলেন একসঙ্গে। চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান স্বামী। আর সেই শোক সইতে না পেরে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে না ফেরার দেশে চলে গেলেন স্ত্রীও।
মূলত স্বামী হারানোর শোক সহ্য করতে না পেরে ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন স্ত্রী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজিয়াবাদের এক তরুণ দম্পতি চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার মাধ্যমে তাদের দিন শুরু করেছিলেন। আর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে উভয়ই মারা গেছেন। ২৫ বছর বয়সী স্বামী অভিষেক আহলুওয়ালি হার্ট অ্যাটাকে মারা গেলেও, তার স্ত্রী অঞ্জলি সেই ধাক্কা সহ্য করতে না পেরে সপ্তম তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।
অভিষেক ও অঞ্জলির পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বছরের ৩০ নভেম্বর তাদের বিয়ে হয়েছিল। সোমবার দিল্লির চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন দুজন। সেখানেই অভিষেক বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন বলে জানিয়েছেন স্বজনরা।
পরে অঞ্জলি তার বন্ধুদের ফোন করেন এবং তার স্বামীকে প্রথমে গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সফদরজং হাসপাতালে রেফার করা হয়। পরে চিকিৎসকরা অভিষেককে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
এরপর সোমবার রাত ৯টা নাগাদ গাজিয়াবাদের বৈশালীর আহলকন অ্যাপার্টমেন্টে নববিবাহিত দম্পতির বাড়িতে স্বামী অভিষেক আহলুওয়ালির মরদেহ পৌঁছায়।
এদিকে স্বামীর অকালমৃত্যুর শোক সইতে না পেরে অঞ্জলি তাদের সপ্তম তলার বারান্দায় গিয়ে নিচে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে বৈশালীর ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মঙ্গেলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অভিষেকের আত্মীয় ববিতা বলেন, ‘মৃতদেহ বাড়িতে আনার পর স্ত্রী পাশে বসে কাঁদতে থাকে। তারপর হঠাৎ করে উঠে বারান্দার দিকে দৌড়ে যায়। আমি ভেবেছিলাম সে লাফ দিতে যাচ্ছে। আমি তার পেছনে দৌড়ে যাই, কিন্তু তাকে থামানোর আগেই, সে বারান্দা থেকে নিচে লাফ দেয়।’
সঞ্জীব নামে আরেক আত্মীয় জানান, অভিষেককে প্রথমে চিড়িয়াখানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ‘তারা অভিষেকের বন্ধুদের বলেছিল তাকে সফদরজংয়ে নিয়ে যেতে। আমিও সেখানে পৌঁছেছি। আমি ডাক্তারের সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেন, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তাকে বাঁচাতে পারেনি।’
ভারতীয় এই সংবাদমাধ্যম বলছে, ২৫-বছর-বয়সীর এই যুবকের মর্মান্তিক মৃত্যু আবারও তরুণ প্রাপ্তবয়স্কদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সংখ্যার উদ্বেগজনক বৃদ্ধির দিকে সবার নজর এনে দিয়েছে।
গত কয়েক বছরে ভারতে গরবা অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের শোভাযাত্রা, এমনকি জিমের মতো জায়গাতেও তরুণ প্রাপ্তবয়স্কদের হার্ট অ্যাটাকে মারা যাওয়ার বেশ কয়েকটি ঘটনা রিপোর্ট করা হয়েছে।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ