নবীন নিউজ ডেস্ক ১০ জুন ২০২৪ ০৬:০১ পি.এম
সংগৃহীত ছবি
দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এদিকে সম্প্রতি প্রকাশিত একটি কোমল পানীয়ের বিজ্ঞাপন নিয়ে দেশে ব্যাপক সমালোচনা হচ্ছে। এই বিজ্ঞাপনটির মডেল হয়েছেন অমির নাটকের শিল্পী শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাসহ বেশ কয়েকজন।
সোমবার (১০ জুন) সকাল থেকেই বিজ্ঞাপনটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। বিজ্ঞাপনের শেষ সংলাপে বলা হয়, একটা চুমুক দেন-তারপর সার্চ দেন। অর্থাৎ গুজবে কান না দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখুন, এমনই বক্তব্য।
এদিকে বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনা হচ্ছে সর্বমহলে। যেহেতু বিজ্ঞাপনটি নিয়ে চর্চা হচ্ছে- স্বাভাবিকভাবেই এর নির্মাতা নিয়েও কথা হয়। বিজ্ঞাপনের মন্তব্য বাক্সে আলোচনা সমালোচনারত পাশাপাশি অনেকে জানতে চাইছে এই বিজ্ঞাপন নির্মাণ কে করেছেন। এমন প্রসঙ্গে- কাজল আরেফিন অমির নাম এলেও আদতে তা তিনি বানাননি। কারণ এই বিজ্ঞাপনের শিল্পীদের অমির নাটকেই দেখা যায়। বিষয়টি অমি নিজেই ফেসবুকে স্পষ্ট করেছেন, এটা তার বানানো নয়।
এ বিষয়ে অমি জানান, বিজ্ঞাপনের দুই শিল্পীকে দেখে অনেকেই মনে করছেন এটি আমি নির্মাণ করেছি। এমন বিজ্ঞাপন নির্মিত হয়েছে আমি জানতামও না। প্রচারের পরে জানতে পেরেছি। অনেকে আমাকে ভুল বুঝে টেক্সট দিচ্ছেন।
এদিকে, বিষয়টি নিয়ে অমি নিজেই ফেসবুকে লিখেছেন, আমি কখনও বিজ্ঞাপন বানাইনি, আমি নাটক, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ নিয়েই কাজ করেছি, ভবিষ্যতে সিনেমা বানাব।
প্রসঙ্গত, আসছে ঈদে কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘ফিমেল ৪’ মুক্তি পাচ্ছে দেশের একটি ওটিটি মাধ্যমে। ঈদের দিন থেকে ২০ টাকা সাবস্ক্রাইব করে এটি দর্শকরা উপভোগ করতে পারবেন।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’