নবীন নিউজ, ডেস্ক ১৩ জুন ২০২৪ ১১:৩৬ এ.এম
কোমল পানীয়র জগতে বছরের পর বছর দাপটের সঙ্গে ব্যবসা করেছে কোকাকোলা ও পেপসি। কিন্তু গাজায় ইসরায়েলি নিধনযজ্ঞ শুরু হওয়ার পর থেকেই বয়কটের তোপে ব্যবসায় লস খাচ্ছে এই দুই প্রতিষ্ঠান।
সম্প্রতি বাংলাদেশেও কোকাকোলার একটি বিজ্ঞাপন বিতর্কের জন্ম দেয়। অনুভূতিতে আঘাত লাগায় দেশের নেটিজেনরা কোকাকোলা বয়কটের ব্যাপারে সরব হন।
তবে শুধু বাংলাদেশই নয়, কোকাকোলা ও পেপসি বিশ্বের অন্য জায়গায় মার খাচ্ছে বেশ।
আর মাত্র কয়েক দিন পর মুসলিম বিশ্বের দেশগুলো পালন করবে পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদ নামে পরিচিত এই ধর্মীয় উৎসবে কোমল পানীয়, বিশেষ করে কোকাকোলা ও পেপসির চাহিদা বেড়ে যায়।
এ উপলক্ষকে টার্গেট করে দেশের বাজারে কোকাকোলার বিজ্ঞাপন বানানো হয়েছিল। কিন্তু সেই বিজ্ঞাপন ব্যাকফায়ার করে। এবার কোকাকোলা ও পেপসির বিরুদ্ধে সরব হয়েছে আরেকটি মুসলিম দেশের নেটিজেনরা।
গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ পুরো বিশ্বে নাড়া দিয়েছে। খোদ ইসরায়েল এবং তার মিত্র দেশ যুক্তরাষ্ট্রেও যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে। অধিকারকর্মীরা কোকাকোলার মতো কোমল পানীয় বর্জনেরও ডাক দিচ্ছে। তার পেছনে কারণও রয়েছে। ফিলিস্তিনের একটি এলাকা দখল করে সেখানে শিল্পাঞ্চল বানায় ইসরায়েল। সেখানে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে। তাই দখলকৃত জায়গায় ব্যবসা করে লাভবান হচ্ছে কোকাকোলা। যার গুড় খাচ্ছে ইসরায়েলও।
মরক্কোর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে কোকাকোলা বয়কটের হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছে। তারা বলছে, কোকাকোলা পান করা, তাদের ফিলিস্তিনি ভাইবোনের রক্ত পানের সমান।
অনেকের যুক্তি হচ্ছে, মরক্কোর নিজস্ব তৈরি পুদিনার চা, কোকাকোলার চেয়ে শতগুণে ভালো। এটা একইসঙ্গে স্বাস্থ্যকর এবং দেশের অর্থনীতির জন্য ভালো। অনেকে আবার প্রাকৃতিক জুস বা মরক্কোর তৈরি অন্য পানীয় পানেরও পরামর্শ দিচ্ছে।
কোকাকোলা ও পেপসি বয়কটের ডাক দিলেও মরক্কোর স্থানীয়দের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। কেননা এতে করে মরক্কোয় এসব পণ্যের স্থানীয় কর্মীরা ক্ষতিগ্রস্ত হতে পারে।
মরক্কোর চাকরির বাজারের একটা বড় সংখ্যক মানুষ সফট ড্রিংক সেক্টরে কাজ করেন। যদি এসব পানীয়ের ব্যবসা কমে যায়, তাহলে চাকরি হারাতে পারেন তারা। তবে অনেকর বিশ্বাস ইসরায়েলকে অর্থনৈতিকভাবে চাপ দিতেই পারলেই তারা আকাশ থেকে মাটিতে নামবে।
২০২২ সালে মার্কিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান জেনারেল মিলস অধিকারকর্মীদের অব্যাহত আন্দোলনের মুখে দখলকৃত আটারট থেকে বেরিয়ে আসে। এখন দ্য ফ্রেন্ডস অব আল-আকসা চাইছে একই ধরনের পদক্ষেপ নিক কোকাকোলা।
তাদের যুক্তি হচ্ছে, কোকাকোলা পানের মাধ্যমে ফিলিস্তিনিদের জমি অবৈধভাবে দখলের ব্যাপারে আমরা ভোক্তা হিসেবে চোখ বন্ধ করে রাখছি।
বিশ্বের অনেক দেশেই ব্যবসায় মার খাচ্ছে কোকাকোলা ও পেপসি। তুরস্কেও কোকাকোলার ব্যবসা কমেছে।
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ